Friday, April 3, 2026

আগামিকাল ডুরান্ডের অভিযান শুরু মোহনবাগানের, প্রতিপক্ষকে সমীহ বাগান কোচের

Date:

Share post:

আগামিকাল থেকে শুরু ১৩৩তম ডুরান্ড কাপ। যুবভারতী ক্রীড়াঙ্গনে উদ্বোধনী প্রথম ম্যাচে নামছে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট। বাগানের সামনে ডাউনটাউন হিরোজ এফসি। কলকাতা লিগে খুব খারাপ পারফরম্যান্স করে চলেছে মোহনবাগান। ডুরান্ড কাপ আইএসএলের প্রস্তুতি টুর্নামেন্ট হলেও ব্যর্থতা কাটানোর আশায় সবুজ-মেরুন সমর্থকরা। শনিবার ডুরান্ডে প্রথম ম্যাচে মোহনবাগানের কোচিংয়ের দায়িত্ব সামলাবেন জোসে মোলিনার ডেপুটি বাস্তব রায়। রবিবার শহরে আসবেন মোলিনা। এরপর স্প্যানিশ কোচ সিদ্ধান্ত নেবেন, পরের ম্যাচে তিনি ডাগ আউটে বসবেন কি না!


এক বিদেশি টম অলড্রেডকে নিয়েই শনিবারের ম্যাচের দল সাজাচ্ছেন কোচ বাস্তব। সিনিয়র দলের ফুটবলারদের মধ্যে আছেন আশিস রাই, গ্লেন মার্টিন্স, সুমিত রাঠিরা। চোটের কারণে সেন্ট্রাল ডিফেন্সে দীপেন্দু বিশ্বাস খেলতে পারবেন না। নেই আশিক কুরুনিয়নও। বাকি রিজার্ভ দলের ফুটবলারদের নিয়েই দল সাজাতে হবে বাস্তবকে। নতুন রিক্রুট গোলকিপার ধীরাজ সিং খেলতে পারেন। টম, ধীরাজরা শুক্রবার বিকেলে চুটিয়ে অনুশীলন করেছেন।

আগামিকালের ম্যাচ নিয়ে কোচ বাস্তব বললেন, ‘‘ডাউনটাউন হিরোজ দলটা আমাদের কাছে অচেনা। সতর্ক থাকতে হবে। আমার হাতে যে ফুটবলাররা আছে তাদের নিয়েই খেলব। আশা করি, আমরা খারাপ সময় কাটিয়ে ঘুরে দাঁড়াব।’’

শ্রীনগরের ক্লাব ডাউনটাউন দলটি দু’জন বিদেশি নিয়ে নামছে মোহনবাগানের বিরুদ্ধে। কাশ্মীরের দলটির ফুটবলারদের উচ্চতাও একটা ফ্যাক্টর হতে পারে। কলকাতা লিগের ব্যর্থতা ঢেকে বাস্তবের হাত ধরে ডুরান্ডে ভাগ্য ফেরানোর আশায় সবুজ-মেরুন জনতা। সন্ধ্যায় যুবভারতীতে ম্যাচ শুরু। তার আগে ডুরান্ডের আনুষ্ঠানিক উদ্বোধনম করবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। গত কয়েক বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুর্নামেন্টের উদ্বোধন করলেও তিনি শহরের বাইরে থাকায় টুর্নামেন্টের কিক-অফ করবেন ক্রীড়ামন্ত্রী।

আরও পড়ুন- হার্দিকের অধিনায়কত্বে কি ভাগ হয়েছিল মুম্বইয়ের সাজঘর, কী বললেন বুমরাহ?


Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...