Monday, March 16, 2026

অলিম্পিক্সে শুটিংয়ের ফাইনালে ভারতের মানু ভাকের

Date:

Share post:

২০২৪ প্যারিস অলিম্পিক্সের শুরুটা শনিবার সকালে ভালো না হলেও, বিকেলে পদকের আশার আলো দেখালেন ভারতের মহিলা শুটার মানু ভাকের। ফাইনালে উঠলেন তিনি। রবিবার ফাইনালে পদকের লড়াইয়ে নামবেন মানু।

২০২৪ প্যারিস অলিম্পিক্সের প্রথম দিনে শুরুর দিকে শুটিংয়ে হতাশ করেন ভারতের ছেলেরা। ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে যোগ্যতাই অর্জন করতে পারেননি তাঁরা। তবে শনিবার বিকেলে সেই হতাশা কিছুটা কাটিয়ে দিলেন মানু। ভাকের। ফাইনালে উঠলেন তিনি। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগের ফাইনালে উঠলেন ভাকের। যোগ্যতা অর্জন পর্বে তিন নম্বরে শেষ করলেন তিনি। যোগ্যতা অর্জন পর্বে ৫৮০ স্কোর করেন ভারতের মহিলা শুটার। ২৭ বার বুলস আই মারেন ভাকের। এই ইভেন্টে প্রথম স্থানে শেষ করেন হাঙ্গেরির ভেরোনিকা মেজর। তাঁর স্কোর ৫৮২। কোরিয়ার ইয়ে জিন হো একই স্কোর করে দ্বিতীয় স্থানে। কম বুলস মারায় তিনি দ্বিতীয় স্থানে। মাত্র দু’অঙ্কের জন্য তৃতীয় স্থানে শেষ করলেন ভাকের।

মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ভারতের ভাকের ছাড়াও ছিলেন রিদম সঙ্গওয়ান। তিনি ৫৭৩ স্কোর করেছেন। কিন্তু প্রথম আট জনের মধ্যে শেষ করতে পারেননি। তিনি শেষ করেন ১৫তম স্থানে।

আরও পড়ুন- হার্দিকের পর বুমরাহ, টেস্টে রোহিতের ডেপুটি শুভমন : সূত্র


spot_img

Related articles

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও...

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...