Saturday, March 14, 2026

বাংলাকে বঞ্চনা থেকে বঙ্গভঙ্গের চক্রান্ত, আজ নীতি আয়োগের বৈঠকে প্রতিবাদী মমতা

Date:

Share post:

কেন্দ্রীয় বাজেটের (Union Budget) নামে নতুন এনডিএ সরকারের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে পক্ষপাতদুষ্ট আচরণের প্রতিবাদে আজ নীতি আয়োগের বৈঠকে (NITI Aayog Meeting today) সোচ্চার হতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার দিল্লি রওনা হওয়ার আগেই স্পষ্ট করে জানিয়ে দেন, যে এবার দাবি আদায়ে আর কোনও আবেদন বা অনুরোধ নয়, বাংলার বঞ্চনার প্রতিবাদ করতে হবে। জনসমর্থন হারিয়ে নড়বড়ে এনডিএ সরকারকে এক ইঞ্চিও জমি না ছাড়ার নির্দেশ দিয়েছেন মমতা। এবার নীতি আয়োগের বৈঠকে ইন্ডিয়া জোটের (I.N.D.I.A Allience) হয়ে সওয়াল করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী।

শুক্রবার দিল্লি পৌঁছেই বঙ্গভবনে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো। সেই বৈঠকের মূল বার্তা ছিল এনডিএ সরকারের বিরুদ্ধে আরও জোরদার লড়াইতে নামা। নেত্রী নিজে সাতবারের সাংসদ। তিনি নিজের অভিজ্ঞতা সাংসদদের সঙ্গে ভাগ করে নেন। কুশল বিনিময়ের পরে অভিজ্ঞ সংসদের পরামর্শ মেনে নতুন সাংসদদের কাজ করার বার্তা দেন দলনেত্রী। তাঁদের ভালো করে কাজ শেখার পরামর্শ দেন তিনি। কেন্দ্রের নড়বড়ে সরকারের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি সাংসদ হিসাবেও দায়িত্ব পালনের কথাও মনে করিয়ে দেন তিনি। তিনি সংসদীয় এলাকায় আরও বেশি করে যাওয়ার নির্দেশ দেন। আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে নীতি আয়োগের বৈঠক হচ্ছে। কিন্তু সেই বৈঠক বয়কট করেছেন ইন্ডিয়া জোটের শরিক পাঞ্জাব, তামিলনাড়ু, তেলেঙ্গানা, কর্নাটক, কেরল, হিমাচলের মুখ্যমন্ত্রীরা। কিন্তু মমতা বৈঠকে যোগ দেবেন। এই প্রসঙ্গে তিনি বলেন, “নীতি আয়োগের বৈঠক নিয়ে অন্যরকম ভাবতাম, যদি আগে থেকে জানানো হত বাকিরা বয়কট করছে। এনডিএ জোটের সঙ্গে যাওয়ার কোনও প্রশ্নই নেই, কারণপ্রধানমন্ত্রীর নেতৃত্বে নীতি আয়োগের বৈঠক হচ্ছে। কিন্তু সেই বৈঠক বয়কট করেছেন ইন্ডিয়া জোটের শরিক পঞ্জাব, তামিলনাড়ু, তেলঙ্গানা, কর্নাটক, কেরল, হিমাচলের মুখ্যমন্ত্রীরা। কিন্তু মমতা যাচ্ছেন। প্রথম থেকে নীতি আয়োগের বৈঠকে মমতার সফরসূচি নিয়ে একটা জলঘোলা তৈরি হয়েছিল। শেষমেশ তাঁর সফর নির্ধারিত হয়। মমতা বলেন, “ যদি আগে থেকে জানানো হত বাকিরা বয়কট করছে তাহলে নীতি আয়োগের বৈঠক নিয়ে অন্যরকম ভাবতাম। এনডিএ জোটের সঙ্গে যাওয়ার কোনও প্রশ্নই নেই, ইন্ডিয়া জোটের সঙ্গেই আছি। আমি যাচ্ছি। আমাকে বলতে দিলে বলব, না হলে প্রতিবাদ করব।” এক দিকে ইকনমিক ব্লকেড অন্যদিকে পলিটিক্যাল ব্লকেড। বাংলার পাশাপাশি দেশকে টুকরো টুকরো করে দেওয়ার যে ঘৃণ্য চক্রান্ত শুরু করেছে নতুন সরকার তার বিরোধিতায় আজকের বৈঠকে সরব হতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী।


spot_img

Related articles

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...

আরও এক বাম নেতা বিজেপির পথে! মোদির সভায় যাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক

আরেক বাম নেতা বিজেপির পথে। সিপিআইএম নেতা হিসাবে পরিচিত ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায় মোদির ব্রিগেডের (Brigade) সভায় মঞ্চ আলো...

রমজান মাসে কেন প্রাতরাশ? রাষ্ট্রপতির আমন্ত্রণ বয়কট তৃণমূলের 

পবিত্র রমজান মাসে রাষ্ট্রপতি ভবনের প্রাতরাশের আমন্ত্রণ! কেন উপবাসের মাসে সকালবেলা এই ভোজের আয়োজন করা হল, সেই প্রশ্ন...

নতুন করে বাদ ৭ লক্ষ! চলতি সপ্তাহেও আসছে না সাপ্লিমেন্টারি তালিকা

সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলার এসআইআর প্রক্রিয়ার বাকি সব কাজ এখন রাজ্য ও ভিন রাজ্যের বিচারবিভাগীয় আধিকারিকদেরই (Judicial Officer)...