Saturday, April 4, 2026

প্রকোপ বাড়লেও রাজ্যে ডেঙ্গি সংক্রমণ নিয়ন্ত্রণে, রিপোর্ট স্বাস্থ্য দফতরের

Date:

Share post:

রাজ্যের পাঁচটি জেলায় ডেঙ্গির প্রকোপ বাড়লেও এনিয়ে আশঙ্কার কোনো কারণ নেই বলে রাজ্য সরকার জানিয়েছে। গতবছরের তুলনায় চলতি বর্ষায় এখনও পর্যন্ত ডেঙ্গি সংক্রমণ কম রয়েছে বলে একটি পরিসংখ্যান পেশ করে স্বাস্থ্য দফতর জানিয়েছে।

জুলাই মাসের কুড়ি তারিখ পর্যন্ত এ রাজ্যের ডেঙ্গি সংক্রমণ দেড় হাজার ছাড়িয়েছে। সংক্রমনের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২৬৮। দ্বিতীয় স্থানে থাকা মালদহে ২৩০ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। মুর্শিদাবাদের ২২৪ জনের ডেঙ্গি সংক্রমনের খবর পাওয়া গেছে। এছাড়া হুগলিতে ১৮১ কলকাতায় ১৫২ জন এ পর্যন্ত ডেঙ্গি জ্বরে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গি প্রতিরোধে স্বাস্থ্য দফতর স্থানীয় পুরসভা এবং পঞ্চায়েতগুলিকে সঙ্গে নিয়ে লাগাতার অভিযান চালাচ্ছে। আশা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা প্রচার এবং রোগ নির্ণয়ের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এলাকায় এলাকায় সচেতনতা শিবিরেরও আয়োজন করা হচ্ছে।

আরও পড়ুন- ফের বিজেপিতে ধস! তৃণমূলে যোগদানের হিড়িক তিন জেলায়

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...