Saturday, April 4, 2026

ফের কলকাতায় দুর্ঘটনা! দিনেদুপুরে বাসের ধাক্কায় গুরুতর জখম পুলিশ ইনস্পেক্টর

Date:

Share post:

ছুটির দিনে ফের কলকাতায় (Kolkata) দুর্ঘটনা! বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল (Police Constable)। সূত্রের খবর, রবিবার দুপুর ১টা নাগাদ রেড রোড (Red Road) এলাকায় সন্তোষ রায় নামে ওই পুলিশ আধিকারিককে একটি বাস ধাক্কা মারে। কলকাতা পুলিশের (Kolkata Police) ওয়্যারলেস ব্র্যাঞ্চে কর্মরত তিনি। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও দুর্ঘটনার পরই সন্তোষকে এসএসকেএম (SSKM) হাসপাতালে ভর্তি করানো হয় বলে খবর। তবে ঘাতক বাসটির খোঁজে জোর তল্লাশি শুরু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, রবিবার ছুটির দিনে বেলা ১টা নাগাদ সন্তোষ রায় নামে ওই ইন্সপেক্টরকে ধাক্কা মারে একটি বাস। যার জেরে গুরুতর আহত ১৯৯৬ সালের ব্যাচের অফিসার। এরপর তাঁকে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। রিপন স্ট্রিটে তাঁর অফিস বলে খবর। তবে আচমকা ছুটির দিনে এক পুলিশ ইন্সপেক্টরকে এভাবে বাসের ধাক্কায় আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

তবে পথ দুর্ঘটনায় পুলিশকর্মী আহত হওয়ার ঘটনা নতুন নয়। কিছুদিন আগেই ডিউটি সেরে বাড়ি ফেরার সময় হুগলিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় কৃষ্ণচন্দ্র মালিক (৫৫) নামের এক পুলিশ কর্মীর। চন্দননগর কমিশনারেটের ট্রাফিক বিভাগে কনস্টেবল পদে কর্মরত ছিলেন তিনি। গত জুন মাসে হাওড়ার সাঁতরাগাছি স্টেশনের কাছে বাসের চাকায় মৃত্যু হয় আরও এক ট্র্যাফিক পুলিশের।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...