Tuesday, June 23, 2026

বাম আমলে সস্তায় জমি নিয়ে বেআইনি হস্তান্তর! কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নবান্নের

Date:

Share post:

বাম আমলে ইএম বাইপাস, পাটুলি, কসবা এলাকায় কম দামে অনেক জমি লিজ দেওয়া হয়েছিল। কিন্তু সেই জমি নিয়ে শিল্প করা তো দূরস্ত, বসত বাড়িও করেননি অনেকে। কেউ ফেলে রেখেছেন। কারও বিরুদ্ধে অভিযোগ বেআইনি হস্তান্তরের। এবার এই বিষয় নিয়ে কড়া পদক্ষেপ নবান্নে (Nabanna)। এই সব জমি এবার নিলামে তুলতে চায় রাজ্য সরকার (State Government)। ইতিমধ্যেই প্রতিটি দফতরকে বিশেষ নির্দেশ দিয়েছে নবান্ন।বহু অফিস তৈরি, কারখানা তৈরি অথবা বাড়ি বানানোর জন্যে বাম আমলে অনেক জমি লিজ দেওয়া হয়। কিন্তু জমি (Land) নিয়ে অনেকেই বছরের পর বছর ফেলে রেখেছেন। কিছুই হয়নি সেখানে। শুধু তাই নয়, অভিযোগ অনেকেই বেআইনিভাবে জমি হস্তান্তর করেছেন। নবান্ন সূত্রে খবর, ইএম বাইপাস, পাটুলি, কসবা প্রভৃতি এলাকায় কয়েক হাজার একর জমি লিজ দেওয়া হয়েছিল। অনেকেই জমি লিজ নিয়ে বসত বাড়ি বা কারখানা কিছুই করেননি, উল্টে সেই জমি অন্যকে ভাড়া দিয়ে আয় করছেন। আবার কেউ কেউ পুরসভা থেকে বিল্ডিং প্ল্যানের জন্য অনুমতি নিলেও কোনও নির্মাণ করেননি। অথচ আইন অনুযায়ী, জমি নেওয়ার পর তিন বছরের মধ্যে নির্মাণ করতেই হবে।

শুধুমাত্র ইএম বাইপাসেই কয়েক হাজার জমি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সম্প্রতি জমি দখল, বেআইনি নির্মাণ নিয়ে কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Barnejee)। এবার এই সব জমি শনাক্ত করে সংশ্লিষ্ট মালিকদের নোটিশ ধরাচ্ছে পুর ও নগরোন্নয়ন দফতর। একটি সংস্থাও সরকারের (State Government) কাছ থেকে জমি নিয়ে ফেলে রেখেছিল। সেই সংস্থাকেও নোটিশ পাঠিয়েছে নবান্ন। বর্তমানে ওই এলাকায় জমির বাজারমূল্য যা, তাতে পুনরুদ্ধার করলে সরকারের কোষাগারে কয়েক হাজার কোটি টাকা জমা হবে। তাই নিয়ম মেনেই রাজ্য সরকার এই জমিগুলি নিলামে তুলতে চাইছে।






Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...