Wednesday, June 24, 2026

উত্তরপাড়ার গর্ব বিমল মুখোপাধ্যায়কে মোহনবাগান দিবসে মরণোত্তর সারা জীবনের স্বীকৃতি

Date:

Share post:

উত্তরপাড়ার গর্বের সন্তান মোহনবাগান ক্লাব ও ভারতীয় ফুটবলের কিংবদন্তী ফুটবলার স্বর্গীয় বিমল মুখোপাধ্যায়কে মোহনবাগান দিবসে মরণোত্তর সারা জীবনের স্বীকৃতি দিতে চলেছে মোহনবাগান ক্লাব। বিমল মুখোপাধ্যায় ছিলেন মোহনবাগানের প্রথম লীগ জয়ী দলের অধিনায়ক এবং জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় । তার বাবও প্রবাদপ্রতিম ক্রীড়াবিদ ছিলেন। ১৯১১ সালের ঐতিহাসিক অমর একাদশের অন্যতম সৈনিক স্বর্গীয় মনমোহন মুখোপাধ্যায়ের সুযোগ্য পুত্র বিমলবাবু ।তার জন্ম ১৯০৯ সালের ৮ ডিসেম্বর । তিনি মারা যান ২৬ মে ১৯৭১ ।
তিনি দক্ষতার সাথে ১৯৩০ থেকে ১৯৪০ এই দীর্ঘ সময়ে খেলেছেন মোহনবাগানে এবং ভারতীয় ফুটবল দলে।১৯৩৯ সালে তার নেতৃত্বেই মোহনবাগান জয়ী হয় প্রথম লীগ । সেই বছরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন শান্তি দেবীর সঙ্গে । উল্লেখ্য , বিমল মুখোপাধ্যায়ের সময়েই ভারতীয় ফুটবল দল প্রথম বিদেশের মাটিতে ম্যাচ খেলে । অস্ট্রেলিয়া ,জাপান , বার্মা এগুলি অন্যতম । তিনি ছিলেন তার সময়ের সেরা হাফ ।প্রেমলাল ,বেনীপ্রসাদ ও বিমল মুখোপাধ্যায় এই ত্রিকোণ জুটি ছিল প্রতিপক্ষ দলের কাছে ত্রাস ।

বাংলা তথা ভারতীয় ফুটবলের ইতিহাস যতদিন থাকবে ঠিক ততদিন পর্যন্ত বিমল মুখোপাধ্যায়ের নামটিও থেকে যাবে চর্চায়। এ বছর মোহনবাগান দিবসের দিন তিনি পেতে চলেছেন মরনোত্তর সারা জীবনের স্বীকৃতি । পরিবারের পক্ষ থেকে আগামী ২৯ জুলাই মোহনবাগান ক্লাব প্রাঙ্গণে উপস্থিত থেকে, এই সম্মান গ্ৰহণ করবেন তার পুত্র নিখিল কুমার মুখোপাধ্যায়, বড় পিসি কল্পনা বন্দ্যোপাধ্যায় ও ছোটো পিসি অর্চনা বন্দ্যোপাধ্যায় । পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দিনটি তাদের কাছে অত্যন্ত গর্বের।একই পরিবারের দুই ব্যক্তিত্বর কর্মকাণ্ডে উত্তরপাড়া সহ পরিবারের সদস্যদের গর্বিত।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...