Monday, April 6, 2026

শরৎ-এর হার, পরবর্তী পর্বে মনিকা, তিরন্দাজিতে হতাশ করল দীপিকারা, বক্সিং-এ দাপট নিখাতের, এক নজরে অলিম্পিক্সের খবর

Date:

Share post:

আজ প্যারিস অলিম্পিক্সে দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনেই মানু ভাকের হাত ধরে এসেছে ব্রোঞ্জ পদক। শুরুটা ভালোই করে ভারতীয় ক্রীড়াবিদরা। দিনের শুরুতেই পদকের আশা বাঁচিয়ে রাখেন পিভি সিন্ধু, রমিতা জিন্দালরা। পদকের আশা বাঁচিয়ে রাখেন মনিকা বাত্রাও। তবে হতাশ করেন শরৎ কমল , অঙ্কিতা ভকত, ভজন কৌর ও দীপিকা কুমারী।চলুন দেখে নেওয়া যাক অলিম্পিক্সের দ্বিতীয় দিন কেমন কাটল ভারতের।

এদিন তিরন্দাজির মেয়েদের দলগত বিভাগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হেরে যায় ভারত। ভারতের হয়ে এই ইভেন্টে লড়াই চালান অঙ্কিতা ভকত, ভজন কৌর ও দীপিকা কুমারী। ভারতীয় দল প্রথম সেট ৫১-৫২ পয়েন্টের ব্যবধানে হেরে যায়। ২টি সেট পয়েন্ট পেয়ে যায় নেদারল্যান্ডস। দ্বিতীয় সেটও ভারত হেরে যায় ৪৯-৫৪ ব্যাবধানে। নেদারল্যান্ডসের সেট পয়েন্ট দাঁড়ায় ৪। তৃতীয় সেটে ভারত পরাজিত হয় ৪৮-৫৩ ব্যবধানে। ফলে ০-৬ সেট পয়েন্টে কোয়ার্টার ফাইনালে হার মানেন দীপিকারা।

অপরদিকে টেবিল টেনিসে ঘটে অঘটন। মেনস সিঙ্গলসের রাউন্ড অফ ৬৪-এর ম্যাচে স্লোভেনিয়ার ডেনি কজুলের কাছে হেরে যান শরৎ কমল। ২-৪ গেমে ম্যাচ হেরে যান ভারতীয় তারকা। ম্যাচের ফলফল ১২-১০, ৯-১১, ৬-১১, ৭-১১, ১১-৮, ১০-১২।টেবিল টেনিসে শরৎ হারলেও, আশা বাঁচিয়ে রাখেন মনিকা বাত্রা। উইমেন্স সিঙ্গলসের রাউন্ড অফ ৬৪-এর ম্যাচে গ্রেট ব্রিটেনের অ্যানা হার্সির বিরুদ্ধে লড়াই ছিল মনিকা বাত্রার। মনিকা জিতে নেন নিজের প্রথম ম্যাচ। তিনি ৪-১ ব্যবধানে পরাজিত করেন ব্রিটিশ তারকাকে। ম্যাচের ফল ১১-৮, ১২-১০, ১১-৯, ৯-১১ ও ১১-৫।

এদিকে বক্সিং-এ ও দাপট ভারতের মেয়েদের। বক্সিংয়ে মেয়েদের ৫০ কেজি বিভাগের রাউন্ড অফ ৩২-এর ম্যাচে জার্মানির ম্যাক্সি ক্লোয়েৎজারের বিরুদ্ধে লড়াই ছিল নিখাত জারিনের। নিখাত ৫-০ ব্যবধানে উড়িয়ে দেন প্রতিপক্ষকে।

আরও পড়ুন- এশিয়া কাপ ফাইনালে হার ভারতের


Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...