Saturday, April 4, 2026

পুজোর পরেই দাসপুরে চালুর পথে সোনার হাব, উদ্যোগী রাজ্য

Date:

Share post:

কোভিড পর্বে কাজ হারানো রাজ্যের প্রতিভাবান স্বর্ণশিল্পীরা যাতে এখানেই কাজের সুয়োগ পান রাজ্য সরকার সে বিষয়ে উদ্যোগী হয়েছে। এজন্য পশ্চিম মেদিনীপুরের দাসপুরে একটি গয়না শিল্প তালুক তৈরি করা হয়েছে। রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প বিভাগের উদ্যোগে তৈরি ওই শিল্প তালুক আগামী মাস থেকেই কাজ শুরু করতে পারে বলে রাজ্যের ক্ষুদ্রশিল্প অধিকরণের যুগ্ম অধিকর্তা মৌ সেন জানিয়েছেন। তালুকে চোট শিল্পিরা অগ্রাধিকারের ভিত্তিতে সুযোগ পাবেন। এই তালুকের গয়না রফতানির ভাবনাও রয়েছে সরকারের। সেজন্য সেখানে একটি রফতানি সহায়তা কেন্দ্রও তৈরি করা হচ্ছে।‘

উৎপাদিত গয়নার ভৌগলিক পরিচয় বা জিআই ট্যাগেরও আবেদন জানানো হবে। তা পেলে সব প্রস্তুতকারককে একটি করে ইউনিক কিউআর কোড দেওয়া হবে। ক্রেতারা কেনার আগে তা স্ক্যান করে গয়নার তথ্য ও তা কতটা খাঁটি জানতে পারবেন। তিনি আরও জানান, গয়না-সহ বিবিধ পণ্যের রফতানি বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্রশিল্প দফতর একটি পোর্টাল খুলেছে। তার সাহায্যে গয়না শিল্পী ও জরি শিল্পীদের পণ্য সহজে রফতানি করা যাবে। এখন হাওড়ার অঙ্কুরহাটিতে এই ধরনের তালুক রয়েছে।

প্রসঙ্গত, তৃতীয়বার ক্ষমতায় আসার পর বাংলাকে শিল্পে দেশের মধ্যে এক নম্বর জায়গায় নিয়ে যাওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা নিশ্চিত করতে বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন থেকে শুরু করে নানা সময়ে অনেক পদক্ষেপ নিয়েছে রাজ্য। তার ফলে রাজ্যের ক্ষুদ্রশিল্প ক্ষেত্রে ক্রেডিট লিঙ্কেজ (সহজ শর্তে ঋণ প্রদান) বেড়েছে অনেকগুণ। সেটা এবার আরও বাড়াতে চাইছে রাজ্য। এক আধিকারিক বলেন, ক্ষুদ্রশিল্প ইউনিটগুলিকে সমস্তরকম সহযোগিতা করা হবে। তাদের কাজের পরিধি বাড়ানোই আমাদের মূল লক্ষ্য। এদের তৈরি জিনিসের ভালো বাজার নিশ্চিত করতেও উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার।

আরও পড়ুন- লঙ্কানদের ৪৩ রানে হারাল ভারতীয় দল, সিরিজে ১-০ এগিয়ে টিম ইন্ডিয়া

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...