Saturday, April 4, 2026

অলিম্পিক্সে পদক হাতছাড়া অর্জুন বাবুটার, শেষ করলেন চতুর্থ স্থানে

Date:

Share post:

২০২৪ প্যারিস অলিম্পিক্সের তৃতীয় দিনের শুরুতে ধাক্কা ভারতের। অল্পের জন্য পদক হাতছাড়া অর্জুন বাবুটার। এদিন ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের ফাইনালে চতুর্থ স্থানে শেষ করলেন তিনি। গোটা ফাইনাল জুড়ে ভালো পারফর্ম করলেও পদক জেতা হল না তাঁর। অলিম্পিক্সে চতুর্থ হন অর্জুন বাবুটা।

অলিম্পিক্সে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে শুরু থেকে ভাল স্কোর করছিলেন ভারতীয় শুটার। দ্বিতীয় বা তৃতীয় স্থানে থাকছিলেন অর্জুন। ফলে পদকের আশা বাড়ছিল। কিন্তু শেষ দিকে দু’টি খারাপ শট মারেন অর্জুন। একটি ৯.৯ ও একটি ৯.৫ । এই স্কোর তাঁকে পদক থেকে দূরে নিয়ে যায়। যার ফলে অল্পের জন্য ব্রোঞ্জ পেলেন না ভারতীয় শুটার। চতুর্থ স্থানে শেষ করেন তিনি।

এদিকে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের ফাইনালে নেমেছিলেন রমিতা জিন্দাল। প্রথম ন’টি শট ভাল মারেন তিনি। প্রতিটি শট ১০-এর উপরে ছিল। কিন্তু দশ নম্বর শটটি খারাপ হয়। তবে এই দুই ভারতীয় শুটার ব্যর্থ হলেও ফের পদকের স্বপ্ন দেখাচ্ছেন ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় শুটার মানু ভাকের। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ পদকের জন্য লড়বেন মানু। তাঁর সঙ্গী সরবজ্যোৎ সিং। যোগ্যতা অর্জন পর্বে নিজের তিনটি রাউন্ডে মানু স্কোর করেন যথাক্রমে ৯৮, ৯৮ ও ৯৫। সরবজ্যোৎ স্কোর করেন যথাক্রমে ৯৫, ৯৭ ও ৯৭। অর্থাৎ, তিনটি রাউন্ডের পর মানুর মোট স্কোর ২৯১। সরবজ্যোতের মোট স্কোর ২৮৯। দু’জনে মিলিয়ে ৫৮০ স্কোর করেন। এর সুবাদে তিন নম্বরে শেষ করে ভারতীয় জুটি। মঙ্গলবার পদকের লড়াইয়ে নামবেন তাঁরা।

আরও পড়ুন- শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতে কী বললেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ?


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...