Sunday, June 14, 2026

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতে কী বললেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ?

Date:

Share post:

গতকাল শ্রীলঙ্কাকে হারিয়ে টি-২০ সিরিজ পকেটে পুরেছে ভারতীয় দল। সিরিজে ২-০ এগিয়ে টিম ইন্ডিয়া। গতকাল লঙ্কানদের বিরুদ্ধে লক্ষ্য ছিল ২০ ওভারে ১৬২। কিন্তু বৃষ্টির কারণে তা কমে দাঁড়ায় আট ওভারে ৭৮ রান। মাত্র ৬.৩ ওভারে সেই রান তাড়া করে জিতে যায় ভারত। আর জয়ের কারণ হিসাবে বৃষ্টিকেই কৃতিত্ব দিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব।

ম্যাচ শেষে সূর্য বলেন, “ আমরা সিরিজ শুরুর আগেই ঠিক করে নিয়েছিলাম, কী ধরনের ক্রিকেট খেলব। যে লক্ষ্যই থাকুক না কেন, খেলার ধরন বদলাইনি। তবে এই উইকেটে ১৬২ রান তাড়া করা সহজ হত না। আকাশে মেঘ ছিল। ফলে বোলারেরা একটু সুবিধা পাচ্ছিল। কিন্তু লক্ষ্য কমে যাওয়ায় আমাদের সুবিধা হয়েছে। বৃষ্টি আমাদের সাহায্য করেছে। খেলা জিততে একটু ভাগ্যের সাহায্যও প্রয়োজন। সেটা আমরা পেয়েছি। ”

এদিকে চার ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা রবি বিষ্ণোই। ম্যাচের সেরার পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ভারতীয় বোলার। বিষ্ণোই বলেন, “এই ম্যাচে পিচ একটু আলাদা ছিল। বল ঘুরছিল। আমি নিজের পরিকল্পনা অনুযায়ী বল করছিলাম। আমার উপর অধিনায়ক ভরসা দেখিয়েছে। শ্রীলঙ্কার রান আটকাতে শেষ দিকে উইকেট তুলতে হত। সেটা আমি করতে পেরেছি। আমি বরাবরই দায়িত্ব নিতে ভালবাসি। সূর্য ভাই যে আমার উপর ভরসা করেছে তার জন্য ওকে ধন্যবাদ।”

আরও পড়ুন- মোহনবাগান দিবসের দিনে উত্তরপাড়ায় আনন্দের পরিবেশ, মনমোহনের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য

Related articles

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...

বিদ্রোহীদের বিজেপি নেবে না: শান্তুনুর দাবি, ‘মডেল’ নিয়ে প্রশ্ন কুণালের

সংসদে তৃণমূল বিরোধিতায় নামা রাজ্যসভার তৃণমূল সাংসদরা পদত্যাগ করেছেন। কিন্তু লোকসভার তৃণমূল সাংসদরা এখনও পদ আঁকড়েই এনডিএ-তে ঝুঁকেছেন।...

খান স্যারের কোচিংয়ে ভাঙচুরে অভিযুক্ত রৌশনের ভাইয়ের দেহ উদ্ধার নেপালে

ভাঙচুরের অভিযোগ ওঠে। এবার নেপালে সেই রৌশনের ভাই প্রিন্সের দেহ উদ্ধার হয়। ফয়জল খান ওরফে খান স্যারের কোচিং...

লক্ষ্য ভালো নজরদারি: কলকাতা পুলিশে এলাকাভিত্তিক রদবদল

আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে, স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুষ্ঠু পরিচালনার জন্য রাজ্য...