Saturday, June 13, 2026

আনন্দপুরের পানশালায় দু.ষ্কৃতী তা.ণ্ডব,ভা.ঙচুর একাধিক গাড়ি

Date:

Share post:

মাঝরাতে আনন্দপুরের পানশালায় ম্যানেজার-সহ কর্মীদের পেটানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। পানশালার বাইরে বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। ভেঙে দেওয়া হয় সিসিটিভি ক্যামেরা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরেই হামলা। ইএম বাইপাসের মতো ব্য়স্ত রাস্তার ধারে, পানশালায় চড়াও হয়ে চলল তাণ্ডব। ভেঙে চুরমার করে দেওয়া হল, পানশালার বাইরে রাখা একের পর এক গাড়ি। সোমবার গভীর রাতে, দুষকৃতী তাণ্ডবের এই ঘটনা ঘটেছে কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের আনন্দপুরে, এক বার-কাম-রেস্তোরাঁয়। পানশালা কর্তৃপক্ষের অভিযোগ, সোমবার রাতে ১০-১২ জন দুষকৃতী লাঠিসোঁটা নিয়ে পানশালায় চড়াও হয়। সেখানে অবাধে ভাঙচুর চালায় তারা। ম্যানেজার ও কর্মীদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

পানশালা কর্তৃপক্ষের অভিযোগ, হামলা চালানো হয় সঞ্জয় দাসের নেতৃত্বে। স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ বলেন, এত রাত পর্যন্ত পানশালা খোলা থাকবে কেন। নিয়ম মেনে কী চলছে? এটা দেখা উচিত। আনন্দপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনায় মঙ্গলবার দীপঙ্কর দাস ও মহেন্দ্রপ্রসাদ গুপ্ত নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। দু’জনেরই বাড়ি আনন্দপুর এলাকায়।

 

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...