Friday, April 3, 2026

সিবিআই-এর গরুপাচার মামলায় শর্তসাপেক্ষে জামিন অনুব্রতর!

Date:

Share post:

দু’বছরের বেশি সময় ধরে তিহাড় সংশোধনাগারে থাকার পর অবশেষে সিবিআই-এর (CBI) গরুপাচার মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। সূত্রের খবর আজ সুপ্রিম কোর্টে (Supreme Court) তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে। এদিন শুনানিতে বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে পর্যবেক্ষণ, এই মামলায় এনামুল হক-সহ বাকিদের জামিন দিয়ে দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে তদন্তের নামে বারবার অনুব্রতর জামিনের বিরোধিতা করা উচিত নয়। যদিও জামিন পেলেও এখনই জেল মুক্তি হচ্ছে না বীরভূমের নেতার।

২০২২ সালের আগস্ট মাসে নিজের বাড়ি থেকেই অনুব্রতকে গ্রেফতার করে সিবিআই। বেশ কিছুদিন আসানসোল সংশোধনাগারে রাখা হয়েছিল তাঁকে।পরে তিহাড় জেলে নিয়ে যাওয়া হয়।একই মামলায় ওই বছরের নভেম্বর মাসে ইডিও তাঁকে গ্রেফতার করে। এদিন আদালতে শুনানিতে বলা হয়েছে জামিন পেলেও কয়েকটি শর্ত মানতে হবে অনুব্রতকে। এই মামলার সঙ্গে জড়িত অভিযুক্ত বা সাক্ষীদের সঙ্গে তিনি কোনও রকম যোগাযোগ করতে পারবেন না। তদন্তকারীদের নির্দেশমতো তাঁকে সহযোগিতা করতে হবে। পাসপোর্ট সহ জরুরি ডকুমেন্ট জমা রাখতে হবে বীরভূমের নেতাকে। এই মুহূর্তে অনুব্রতর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে তাই সিবিআই-এর একটি মামলা থেকে জামিন মিললেও আপাতত সংশোধনাগারই থাকতে হচ্ছে তাঁকে।


Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...