Saturday, April 4, 2026

অলিম্পিক্সে আয়াল্যান্ডের বিরুদ্ধে ২-০ গোলে জয় ভারতের, জোড়া গোল হরমনপ্রীত সিং-এর

Date:

Share post:

২০২৪ প্যারিস অলিম্পিক্সে জয়ে ফিরল ভারতীয় হকি দল। শেষম্যাচে আর্জেন্তিনার বিরুদ্ধে ড্র করার পর, এদিন আয়াল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় পেল টিম ইন্ডিয়া।। ভারতের হয়ে জোড়া গল হরমনপ্রীত সিং-এর। এই জয়ের সুবাদে অলিম্পিক্স হকির কোয়ার্টার ফাইনালে যাওয়ার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে থাকল টিম ইন্ডিয়া।

ম্যাচে এদিন প্রথম থেকেই দাপট দেখায় ভারতীয় হকি দল। ম্যাচের ১১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক হরমনপ্রীত সিং। এরপর দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি কর্নার থেকে দ্বিতীয় গোলটি করেন ভারত অধিনায়ক। চলতি প্যারিস অলিম্পিকে তিনটি ম্যাচ খেলে চারটি গোল করা হয়ে গেল হরমনপ্রীতের। অনবদ্য গোলকিপিং করে দলের জয়কে সহজ করেন গোলরক্ষক শ্রীজেশ।

এই ম্যাচের পর ভারত অধিনায়ক হরমনপ্রীত বলেন, ‘‘বেশ কিছু জায়গায় উন্নতির সুযোগ রয়েছে আমাদের। ভুলভ্রান্তি আরও কমাতে হবে। আরও কঠিন ম্যাচ রয়েছে আমাদের সামনে। তবে আমরা আত্মবিশ্বাসী।’’ ১ আগস্ট ভারতের প্রতিপক্ষ গত বারের সোনাজয়ী বেলজিয়াম। ২ আগাস্ট ভারতের সামনে অস্ট্রেলিয়া।

আরও পড়ুন- কলকাতা লিগে দুরন্ত জয় বাগানের, টালিগঞ্জকে হারালো ৫-১ গোলে


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...