Friday, June 26, 2026

চক্রধরপুরে রেল দুর্ঘটনার জেরে হাওড়ায় ট্রেন চলাচলে ব্যাপক প্রভাব!

Date:

Share post:

ফের ভয়ংকর রেল দুর্ঘটনা (Rail Accident)। এই নিয়ে একমাসের মধ্যে তিনবার। যাত্রী সুরক্ষা প্রশ্নের মুখে। এবার ঝাড়খণ্ডের চক্রধরপুরে লাইনচ্যুত হাওড়া-মুম্বই এক্সপ্রেসের ১৮টি কামরা। ঘটনায় এখনও পর্যন্ত দুজনের মৃত্যুর খবর মিলেছে। আহত ২০ জনের বেশি। দুর্ঘটনার কারণ হিসেবে উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। এভাবে ধারাবাহিক দুর্ঘটনার জন্য কেন্দ্রের মোদি সরকারকে তোপ দেগেছে বিরোধীরা। রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে।

জানা গিয়েছে, ডাউন লাইনে মালগাড়ি আগে থেকেই বেলাইন ছিল। মালগাড়ির কোচের একটি অংশ চলে আসে আপ লাইনে। বেলাইনের কারণে ক্ষতিগ্রস্ত ছিল আপ লাইন। ফলে প্রশ্ন উঠছে, তাহলে সেই লাইনে কেন মুম্বই মেলকে যেতে দেওয়ার অনুমতি দেওয়া হল? যেখানে ডাউন লাইনে দুর্ঘটনা, সেখানে পাশের লাইনে কী করে ক্লিয়ারেন্স পেল মুম্বই মেল? আপ লাইন দিয়ে মুম্বই মেল যাওয়ার সময়ই দুর্ঘটনা ঘটে। ওদিকে ট্রেড ম্যানেজারের দাবি, মুম্বই মেল যাচ্ছিল ১২০ কিলোমিটার স্পিডে। ফুল স্পিডে থাকার কারণেই মুম্বই মেল দুর্ঘটনার কবলে পড়ে বলে দাবি ট্রেড ম্যানেজারের।

অন্যদিকে এদিনের দুর্ঘটনার (Rail Accident) জেরে হাওড়ায় ট্রেন চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে। হাওড়া থেকে বাতিল বেশ কিছু দূরপাল্লার ট্রেন। ঘুরপথেও চলছে বেশ কিছু দূরপাল্লার ট্রেন। নির্ধারিত সময়ের থেকে দেরিতেও চলছে বেশ কিছু ট্রেন। বাতিল করা হয়েছে ২২৮৬১ হাওড়া-তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস, ০৮০১৫/১৫০১৯ খড়গপুর-ঝাড়গ্রাম-ধানবাদ এক্সপ্রেস, ১২০২১/১২০২২ হাওড়া-বরবিল জনশতাব্দী এবং ১৮০৩০ শালিমার-LTT এক্সপ্রেস।

আরও পড়ুন: দু.র্ঘটনাগ্রস্ত হাওড়া-মুম্বই মেলে কপাল জোরে রক্ষা হুগলির দম্পতির

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...