Friday, April 3, 2026

আনোয়ার প্রসঙ্গে মুখ খুললেন মোহনবাগান সুপার জায়ান্ট কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা, কী বললেন তিনি?

Date:

Share post:

এবার আনোয়ার আলিকে নিয়ে মুখ খুললেন মোহনবাগান সুপার জায়ান্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। বেশ কয়েকদিন ধরেই দলবদলের বাজারে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন আনোয়ার আলি। সূত্রের খবর, বড় অঙ্কে আনোয়ারকে সই করিয়েছে ইস্টবেঙ্গল এফসি। অপরদিকে ভারতীয় এই ডিফেন্ডারের সঙ্গে চুক্তি রয়েছে মোহননবাগানেরও। আনোয়ার আসলে কার তা জানতে জল গড়ায় বহুদূর। বিষয়টি এখন প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কোর্টে। আর এরই মাঝে আনোয়ার প্রসঙ্গে মুখ খুললেন মোহনবাগান কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।

এদিন সঞ্জীব গোয়েঙ্কার অফিসে মোহনবাগান কোচ জোসে মলিনা, বিশ্বকাপার জেমি ম্যাকলারেনের সঙ্গে মিডিয়ার বিশেষ সেশন ছিল। সেখানেই আনোয়ার প্রসঙ্গে গোয়েঙ্কা বলেন, “ আনোয়ার খুব মিষ্টি একটা ছেলে। ফুটবলার হিসেবে ও আমার খুবই পছন্দের একজন। কিন্তু বিষয়টা যখন প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কোর্টে, তখন আমি আনোয়ার ইস্যুতে ক্লাবের অবস্থান নিয়ে জনসমক্ষে একটা শব্দও বলব না। ” এরপরই তিনি আরও বলেন, “ আমরা মোহনবাগান। আমরা মর্যাদাসম্পন্ন। আমরা সুভদ্র এবং কোনও রকম উস্কানিতে আমরা পা দেব না । মোহনবাগান শুধুমাত্র একটা ক্লাব নয়। মোহনবাগান একটা আবেগ। ফলে মোহনবাগানের হয়ে যখন কেউ প্রতিনিধিত্ব করে, তখন তাঁর মাথায় রাখা উচিত ক্লাবের থেকেও বড় কিছুর হয়ে সে প্রতিনিধিত্ব করছে। ”

গত মরশুমে পাঞ্জাব এফসি থেকে লোন ডিলে মোহনবাগানে সই করেছিলেন আনোয়ার। সেই চুক্তি ছিল ২০২৭ পর্যন্ত। তবে ২০২৪-২৫ মরশুমের আগে পাঞ্জাব এফসি-র পক্ষ থেকে এই ডিল নিয়ে অসন্তোষ প্রকাশ করে সামনে আনা হয় ফিফার নিয়ম। তবে সেই নিয়ম এখনও ভারতীয় ফুটবলের ক্ষেত্রে কার্যকর হয়নি বলে জানিয়ে দেয় মোহনবাগান। সেই কারণেই আনোয়ার তাদের দলের ফুটবলার বলেই দাবি করতে থাকে সবুজ-মেরুন ক্লাব। এরই মধ্যে জানা যায় বড় অঙ্কে আনোয়ারকে সই করায় ইস্টবেঙ্গল । শেষমেষ আনোয়ার কার , সেই ঠিক করতে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি বিষয়টি দেখছে। প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির পক্ষ থেকে চিঠি পাঠানো হয় মোহনবাগানকে। ফেডারেশনের প্লেয়ার্স স্টাটাস কমিটির পাঠানো চিঠির জবাব দিয়েছে সবুজ-মেরুন ক্লাব।

আরও পড়ুন- অলিম্পিক্সে নজির গড়ে কী বললেন মানু ভাকের ?


Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...