Monday, April 6, 2026

টলিউড পরিচালকদের কর্মবিরতির মাঝেই টালিগঞ্জে শ্যুটিং সুজিত সরকারের!

Date:

Share post:

টলিপাড়ায় যখন লাইট-ক্যামেরা-অ্যাকশনের চেনা ছবিটা গত চার দিন ধরে উধাও হয়ে গেছে, ঠিক তখনই বলিউডের বঙ্গ পরিচালক সুজিত সরকার (Shoojit Sircar) শ্যুটিং সারলেন কলকাতায়। ফেডারেশন ও পরিচালকদের সংঘাতে শহরের সিনে পাড়ায় ঘনিয়েছে অনিশ্চয়তার কালো মেঘ, ঠিক তখনই বিজ্ঞাপনের শ্যুটিং করতে কলকাতায় সুজিত।সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, টেকনিশিয়ানদের নিয়েই টালিগঞ্জের পার্পেল স্টুডিওতে (Purple Studio) কাজ সারলেন পরিচালক।

টলিপাড়ার অচলাবস্থা এখনও কাটেনি। ডিরেক্টরস গিল্ড (DAEI) এবং ফেডারেশন গিল্ডের (FCTWEI) মধ্যে মধ্যস্থতা করতে তৃতীয় পক্ষের দাবি উঠেছে। এদিন সকালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) বাড়িতে আরও একবার বৈঠক হয়। এরপরই দুপুর তিনটে নাগাদ নবান্নে (Nabanna) মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান গৌতম ঘোষ (Goutam Ghosh), প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব (Dev)। উপস্থিত রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাসও। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সবসময় বলেছেন, কোনওভাবেই যাতে কাজ বন্ধ না হয় সে দিকটা খেয়াল রাখতে হবে। তাই প্রশাসনিক প্রধানের হস্তক্ষেপে দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরবে টলিউড (Tollywood), আশাবাদী বাংলা বিনোদন জগত।


Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...