Monday, April 6, 2026

ঢোঁক গিলল মেট্রো, ভুল স্বীকার করে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা

Date:

Share post:

মেট্রোর খামখেয়ালি সিদ্ধান্তে তৈরি হয়েছে বিভ্রান্ত। ২৪ ঘণ্টা পেরোতেই ঢোঁক গিলল মেট্রো, ভুল স্বীকার করে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা এমনিতেই শনি ও রবিবার অরেঞ্জ লাইনে পরিষেবা পাওয়া যায় না। মঙ্গলবার মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছিল, আগামী সোমবার থেকে অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা বাড়ানোর পাশাপাশি শনিবারও পরিষেবা মিলবে। ফলে খানিকটা স্বস্তি পেয়েছিলেন ওই রুটে যাতায়াতকারী যাত্রীরা। কিন্তু বুধবার মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রের সাফাই, অসাবধানতা বশত এই ঘোষণা করা হয়েছিল। সোম থেকে শুক্রই মিলবে পরিষেবা। যথারীতি শনি ও রবিবার বন্ধ থাকবে অরেঞ্জ লাইনে মেট্রো। প্রথম মেট্রো পরিষেবা চালু হবে সকাল ৮টার সময়। পাশাপাশি দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৮টার সময় ৷ ২০ মিনিট অন্তর মিলবে পরিষেবা।

আরও পড়ুন- জলের অপচয় রুখতে কড়া পদক্ষেপ, বিধানসভায় আইন প্রণয়নের ভাবনা রাজ্যের

 

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...