Wednesday, June 24, 2026

‘কয়লা মাফিয়ার সঙ্গে হোটেলের ঘরে কী করছিলেন’! প্রহ্লাদকে কড়া আক্রমণ তৃণমূলের

Date:

Share post:

আসানসোলের কয়লা মাফিয়ার সঙ্গে হোটেলে যাকে একান্তে বৈঠক করতে হয় তার মুখে দুর্নীতির কথা মানায় না। আপনি বড় বড় কথা বলা বন্ধ করুন। আপনারা আগে শ্বেতপত্রটা আগে প্রকাশ করুন। বুধবার এভাবেই বিজেপির প্রহ্লাদ জোশীকে ধুয়ে দিল তৃণমূল কংগ্রেস।

তৃণমূলের প্রশ্ন, আসানসোলের দিকে সব বিতর্কিত কয়লা ব্যবসায়ীদের সঙ্গে হোটেলে আপনি কী করছিলেন? আপনার সাথে ছবি উঠল তাদের কীভাবে? কেন হোটেলে এত কথা? তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন, বাংলাকে ২১ সালের পর থেকে মনরেগা ও অন্যান্য বিষয়ে যা পাওনা তার কতটুকু দিয়েছেন ১০০ দিনের কাজের শ্বেতপত্র প্রকাশ করুন। আজেবাজে কথা বলে কথা ঘোরাবেন না।

তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ বলেন, অনেক বেশি অনিয়ম দুর্নীতি বিভিন্ন রাজ্যে হয়েছে কিন্তু সেগুলোকে ধামাচাপা দিয়ে আপনারা টাকা দিচ্ছেন আর বাংলাকে প্রতিহিংসাপরায়ণভাবে বাংলার টাকাটা বন্ধ করছেন। প্রহ্লাদ জোশী বড় বড় কথা বলার আগে কোল মাফিয়া বিতর্কিত ব্যবসায়ীদের সাথে নিজের ছবি, নিজের গোপন বৈঠক— সেটা আগে শ্বেতপত্র প্রকাশ করে জানান।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...