Wednesday, June 24, 2026

ওয়েনাড়ে ধসে মৃত্যু বেড়ে ১৬৪, ৮ জেলায় বৃষ্টিতে জারি রেড অ্যালার্ট

Date:

Share post:

মঙ্গলবার ভোরে ওয়েনাড়ে ভয়াবহ ভূমিধসে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬৪ জনের। আহত ২১৩ জন। ৪ ঘণ্টায় পর পর ৩ বার ধস নামে ওয়েনাড়ের মেপ্পাড়ির কাছে পাহাড়ি এলাকায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুন্ডাক্কাই, ছুরালমালা, আট্টামালা, নুলপুঝা এলাকা। ধ্বংসস্তূপে চাপা পড়ে রয়েছে শতাধিক মানুষ। যার ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বহু জায়গায় মৃতদেহ দেখতে পাওয়া যাচ্ছে। কাদামাটির ভিতরে মৃতদেহ আটকে রয়েছে। সেইসব দেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী, এনডিআরএফ। ধসের আগে মুন্ডক্কাই গ্রামে প্রায় ৪৫০-৫০০ বাড়ি ছিল। কিন্তু এখন সেই সংখ্যাটা ৩৪-৪৯।

কেরলে দুর্যোগ কাটেনি। এখনও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। ওয়েনাড়ের পাশাপাশি বিপর্যস্ত কেরলের কোঝিকোড় জেলাও। ভিলাঙ্গা‌ড়ু, মালায়নগাড়ুর মতো পাহাড়ি অঞ্চলে ভূমিধসে বেশ কিছু বাড়ি, রাস্তা ও সেতু নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এই বিপর্যয়ের মধ্যেই দুশ্চিন্তা বাড়িয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। বুধবার পর্যন্ত ওয়েনাড়, কোঝিকোড়-সহ কেরলের আট জেলায় ভারী বৃষ্টির ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।

আরও পড়ুন- ‘কয়লা মাফিয়ার সঙ্গে হোটেলের ঘরে কী করছিলেন’! প্রহ্লাদকে কড়া আক্রমণ তৃণমূলের

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...