Wednesday, June 24, 2026

নজরে ডায়মন্ড হারবার, দিল্লি থেকে ফিরেই প্রশাসনিক বৈঠকে অভিষেক

Date:

Share post:

আগামী ১০ অগাস্ট ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সংসদীয় কেন্দ্রের সাতটি বিধানসভার উন্নয়নের হাল-হকিকত খতিয়ে দেখবেন তিনি। ওইদিন ডায়মন্ড হারবারের রবীন্দ্র ভবনে সর্বস্তরের জনপ্রতিনিধি, সাংগঠনিক পদাধিকারী ও প্রসাশনিক আধিকারিকরা উপস্থিত থাকবেন। এই মুহূর্তে সংসদের অধিবেশনে অংশ নিতে দিল্লিতে (New Delhi) ব্যস্ত অভিষেক। সেখান থেকে ফিরেই ডায়মন্ড হারবার যাবেন বৈঠক করতে।

২০১৪ থেকে টানা ডায়মন্ড হারবার থেকে সাংসদ নির্বাচিত হয়ে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ২০২৪-এও ৭ লক্ষ ১০ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন অভিষেক। সারা বছরই সুখে-দুঃখে এই অঞ্চলের মানুষের পাশে থাকেন তিনি। সাংসদ হওয়ার পর ভোল বদলে দিয়েছেন তাঁর সংসদীয় ক্ষেত্রের। উন্নয়নের নিরিখে এখন দেশের মধ্যে এক নম্বর তাঁর ডায়মন্ড হারবার কেন্দ্র।

আরও পড়ুন- ওয়েনাড়ে ধসে মৃত্যু বেড়ে ১৬৪, ৮ জেলায় বৃষ্টিতে জারি রেড অ্যালার্ট

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...