Wednesday, June 24, 2026

রাজ্যের একাধিক দফতরের রদবদল, নয়া শিক্ষা সচিবের দায়িত্বে বিনোদ কুমার

Date:

Share post:

সচিব স্তরে বড়সড় রদবদল। নতুন শিক্ষা সচিব হলেন বিনোদ কুমার। তিনি পুর ও নগরোন্নয়ন দফতরেরের দায়িত্বে ছিলেন। এখনকার শিক্ষা সচিব মণীশ জৈনকে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রধান সচিব করা হল। নতুন পুর ও নগরোন্নয়ন সচিব হলেন গুলাম আলি আনসারি। তাঁর জায়গায় সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দফতরের দায়িত্ব পেলেন পি বি সেলিম। জিটিএ–‌এর নতুন প্রধান সচিব হলেন বিজয় ভাট্টি। এই পদে এতদিন ছিলেন সৌম্য পুরকাইত। তাঁকে সেট গেজেটিয়ার্সের দায়িত্ব দেওয়া হল। কারিগরি শিক্ষা দফতরের সিনিয়র স্পেশ্যাল সেক্রেটারি হলেন জয়সী দাশগুপ্ত।

একাধিক দফতরে নতুন বিশেষ সচিবও নিয়োগ করেছে নবান্ন। খাদ্য দফতরের বিশেষ সচিব করা হয়েছে অমিত রায়চৌধুরীকে। পাশাপাশি, উচ্চশিক্ষা দফতরের বিশেষ সচিবের দায়িত্বও সামলাতে হবে তাঁকে। উচ্চশিক্ষা দফতর এবং জলসম্পদ উন্নয়ন দফতরের বিশেষ সচিব (সিনিয়র)-এর দায়িত্ব দেওয়া হয়েছে শিলাদিত্য বসু রায়কে।

আরও পড়ুন- ওয়েনাড়ে ধসে মৃত্যু বেড়ে ১৬৪, ৮ জেলায় বৃষ্টিতে জারি রেড অ্যালার্ট

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...