Saturday, April 4, 2026

খতম হামাস প্রধান! মধ্যপ্রাচ্যে চড়ছে যুদ্ধের পারদ

Date:

Share post:

দীর্ঘদিনের চেষ্টার পর অবশেষে হামাস প্রধানের মৃত্যুর খবরের গুঞ্জন মধ্যপ্রাচ্যে। ইজরায়েলি হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়ের (Ismail Haniyeh) মৃত্যুর হওয়ার খবর ছড়াতেই ফুঁসতে শুরু করেছে হেজবুল্লা থেকে রাশিয়া। একদিকে হামাসের (Hamas) পক্ষ থেকে দাবি করা হয়েছে, কোনও রক্ত বিফলে যাবে না। অন্যদিকে রাশিয়া দাবি করেছে এই রাজনৈতিক হত্যা মেনে নেওয়া যায় না।

ইজরায়েলি কড়া অনুসন্ধান অভিযানে ইরানের তেহরানে নিজের বাসস্থানেই মৃত্যু হয়েছে ইসমাইল হানিয়ের, দাবি করেছে হামাস। এমনকি বিশ্বাসঘাতকতা করা মারারও দাবি করা হয়েছে। আর এই হত্যার পরেই ফের সংগঠিত হওয়া শুরু করেছে মধ্য প্রাচ্যের মৌলবাদী জঙ্গি সংগঠনগুলি। হেজবোল্লার পক্ষ থেকে দাবি করা হয়েছে এই হত্যায় প্রতিরোধবাহিনীর দৃঢ়তা ও প্রত্যয় আরও বাড়বে। তারা আরও সংগঠিত হয়ে নৃশংস হামলার জন্য মানসিক জোর পাবে। হামাসের নিহতদের নিজেদের ভাই হিসাবে দাবি করেছে তারা। নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে হুথি জঙ্গিরাও।

হানিয়ের মৃত্যুর হলেও তার দেহ উদ্ধার করতে পারেনি ইজরায়েলি বাহিনী। একদিকে হন্যে হয়ে দেহ খুঁজছে ইজরায়েলি বাহিনী। অন্যদিকে টেল আভিভের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে তেহরান থেকে বেইরুটের ইজরায়েলিদের জন্য। এই হত্যার পরে তাঁদের উপর প্রতিহিংসার আগুন নেমে আসতে পারে বলে সন্দেহ করা হয়েছে।

বিশ্বের রাজনীতিতে বড়সড় প্রভাব ফেলতে চলেছে হানিয়ের মৃত্যু। একদিকে আমেরিকার রাষ্ট্রপতি পদপ্রার্থী কমলা হ্যারিস দাবি করেছেন ইজরায়েলের নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করার অধিকার রয়েছে। অন্যদিকে রাশিয়া নিন্দা করেছে এই হত্যার। মধ্যপ্রাচ্যের শক্তিগুলির দাবি, এই হত্যায় ইজরায়েলে শান্তি প্রস্তাবের রাস্তা আরও আটকে গেল। কাতারের পক্ষ থেকে নিন্দা করা হয়েছে এই ঘটনার।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...