Friday, June 26, 2026

সূর্যের দাপট, রিঙ্কুর ম্যাজিক! নতুন টিম ইন্ডিয়ার কীর্তিতে হাসলেন ‘গম্ভীর’ কোচও

Date:

Share post:

ক্রিকেট অনিশ্চয়তায় খেলা সেটা সর্বজনবিদিত। কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট যেন আরও বেশি অনিশ্চিত। তা টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল হোক বা শ্রীলঙ্কার মাটিতে আসালঙ্কাদের ৩-০তে দুরমুশ করা। সূর্যের আলোয় উজ্জ্বল কমলা-নীল জার্সিধারীরা। তিন ম্যাচের সিরিজ আগেই পকেটে পড়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু শেষ ম্যাচে এত নাটক অপেক্ষা করে আছে সেটা বোধহয় ভাবতে পারিনি ক্রিকেটপ্রেমীরা। তা না হলে ১৩৬ রানের স্কোর নিয়ে ফাটকা খেলার এক্সপেরিমেন্ট এত উত্তেজনার ফিনিশিং উপহার দিত না। এই ক্রিকেট সত্যিই অন্যরকম। ভারতীয় ক্রিকেট খুঁজে পেল গেমচেঞ্জার বোলার রিঙ্কু সিং।

শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে বিরল দৃশ্য দেখা গেল। ডাগ আউটে বসে হাসছেন গম্ভীর! ১৩৭ রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল শ্রীলঙ্কা। কিন্তু ওয়াশিংটন সুন্দর লংকান বোলারদের সব তালগোল পাকিয়ে দিল। শেষ দুওভারে শ্রীলঙ্কার দরকার ৯ রান। এই অবস্থায় রিঙ্কু সিং বল করতে আসেন। ১৯-তম ওভারে রিঙ্কু তুলে নেন দুটি উইকেট। শেষ ওভারে সিরাজকে বল দেওয়ার পরিবর্তে বোলার সূর্যের আত্মপ্রকাশ ঘটালেন ক্যাপ্টেন স্কাই। রিঙ্কু যখন বল করছেন তখন ক্যামেরা বারংবার ধরে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরকে। বোঝাই যাচ্ছিল তিনি কতটা খুশি হয়েছেন। ম্যাচ গড়ালো সুপার পর্যন্ত। সেখানেও সুন্দর দাপটে ভারতকে সহজ তিন রান তাড়া করতে হলো। এই জয়টা সহজ ছিল।কুশল পেরেরা ৪৬ রান করে ততক্ষণে ক্রিজে জমে গিয়েছেন। মনে করা হচ্ছে তিনিই ম্যাচ জেতাবেন শ্রীলঙ্কাকে। কিন্তু রিঙ্কু চিত্রনাট্য বদলে দেন। বোঝাই যাচ্ছিল ভারতের নতুন কোচ সকলকে স্পষ্ট বার্তা দিয়েছেন যে শুধু ব্যাটিং বা বোলিং করলে এই টিমে থাকা যাবে না। প্রয়োজনে সকলকেই অলরাউন্ডার হতে হবে। যদিও খলিল এবং সঞ্জু স্যামসনকে নিয়ে চিন্তায় থাকবে ভারতীয় থিংক ট্যাংক।


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...