Saturday, March 14, 2026

প্যারিসে দুরন্ত সিন্ধুর সঙ্গে নক আউটে লক্ষ্য, শুটিংয়ের ফাইনালে স্বপ্নিল

Date:

Share post:

ভারতের প্রথম মহিলা অ্যাথলিট হিসাবে দু-দুটি অলিম্পিক্স পদক জেতার নজির রয়েছে পি ভি সিন্ধুর। প্যারিস অলিম্পিক্সের আগে পর্যন্ত ভারতের মহিলা অ্য়াথলিটদের মধ্যে যে কৃতিত্ব একমাত্র তার ঝুলিতেই ছিল। তবে চলতি অলিম্পিক্সে সেই নজিরে ভাগ বসিয়েছেন মনু ভাকের। একই অলিম্পিক্সে জোড়া পদক জিতে ইতিহাস গড়েছেন। যে দুরন্ত পারফরমেন্স করে সিন্ধু এগোচ্ছেন, তাতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে ভারতের প্রথম অ্যাথলিট হিসাবে কি অলিম্পিক্স পদক জয়ের হ্যাটট্রিক গড়বেন হায়দরাবাদের শাটলার? সেই সম্ভাবনা জোরাল করে তুলেছেন সিন্ধু নিজেই। মহিলাদের সিঙ্গলসে রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছে গেলেন। গ্রুপ পর্বের ম্যাচে বুধবার প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতেই দিলেন না। ক্রিস্টিন কুবাকে ২১-৫, ২১-১০ স্ট্রেট গেমে হারালেন। গ্রুপ এম-এর শীর্ষস্থান পেলেন সিন্ধু। প্রতিপক্ষকে উড়িয়ে দিতে মাত্র ৩৪ মিনিট সময় নিয়েছেন সিন্ধু।

সিন্ধুর পর ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে ভারতের লক্ষ্য সেন। ইন্দোনেশিয়ার তৃতীয় বাছাই জোনাথান ক্রিস্টিকে হারান ভারতীয় তারকা। লক্ষ্য সেন শেষমেশ ২১-১৮, ২১-১২-য় জেতেন। এরই পাশাপাশি, আরও একটি শুটিংয়ের ফাইনালে ভারত। স্বপ্নিল কুসলে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টের ফাইনালে পৌঁছেছেন সপ্তম স্থানে শেষ করে। তাঁর ঝুলিতে ৫৯০ পয়েন্ট। তিনি উঠলেও পারলেন না ঐশ্বর্য।

 

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...