Sunday, April 26, 2026

দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি! সপ্তাহান্তে কেমন থাকবে উত্তরের পরিস্থিতি? বড় আপডেট হাওয়া অফিসের 

Date:

Share post:

সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ। দিনের শুরুতে কিছটা হলেও সুয্যি মামা নজরে এলেও বেলা বাড়তেই কালো মেঘের দাপট চোখে পড়েছে। তার জেরেই কলকাতা (Kolkata)-সহ রাজ্যের একাধিক প্রান্তে শুরু হয়েছে বৃষ্টি (Rain)। মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশে মেঘের আনাগোনা নজরে পড়ছিল। তবে গতকাল তেমন বৃষ্টি না হলেও বুধবার সকাল থেকেই হাওয়া পরিবর্তন হয়। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) সূত্রে খবর, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গও।

গত কয়েক দিন ধরেই রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। কোথাও ঝিরিঝিরি তো কোথাও মুষলধারে বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কমবেশি প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। হাওয়া দফতর সূত্রে খবর, বুধবার দক্ষিণের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও আবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। বুধবার দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। তবে শুধু দক্ষিণবঙ্গেই নয় উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আলিপুরের। তবে বুধবার উত্তরের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার দার্জিলিং এবং কালিম্পঙে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


Related articles

দিল্লিতে বন্ধুর বাড়িতে! খোঁজ মিলল পরিচালক উৎসবের

তিন সপ্তাহের বেশি উৎকণ্ঠা, দুশ্চিন্তা আর অনিশ্চয়তার অবসান ঘটল অবশেষে। পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের (Utsav Mukherjee) সন্ধান...

জঙ্গি হামলার আশঙ্কা: বাংলাদেশে জারি ‘রেড এলার্ট’!

নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হামলার আশঙ্কায় রেড অ্যালার্ট (Red Alert) জারি করল বাংলাদেশ সরকার (Bangladesh Govt.)। সরকারের তরফ থেকে...

বকেয়া টাকা চাওয়ার ‘শাস্তি’! দিল্লিতে যুবকের হাত কাটলো আততায়ীরা

পাওনা টাকা ফেরত চাওয়াই কাল হলো ৩২ বছর বয়সী এক যুবকের (Delhi Crime)। ঘটনাটি ঘটেছে দিল্লির দ্বারকা একালায়...

নারী-সংখ্যালঘু-বাঙালি বিরোধী বিজেপি: আরামবাগের সভা থেকে গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ

বিজেপি নারীবিদ্বেষী, মুসলিম বিদ্বেষী এবং বাঙালি বিদ্বেষী দল। রবিবার, আরামবাগের (Arambagh) জনসভা থেকে গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ।...