Saturday, June 13, 2026

স্কুলব্যাগে এসব কী, একবালপুরের এক বাড়ির ছাদে পুলিশ পৌঁছতেই চক্ষু চড়কগাছ!

Date:

Share post:

খাস কলকাতায় বাড়ির ছাদে মিলল বোমা- গুলি! গোপন সূত্রে খবর পেয়ে একবালপুরের কার্ল মার্কস সরণীর ৪১এ/ ১/বি ঠিকানার দোতলা বাড়ির ছাদে তল্লাশি চালায় পুলিশ। আর সেখানেই কালো রঙের স্কুল ব্যাগের থেকে উদ্ধার ৭টি তাজা বোমা, কার্তুজ। চক্ষু চড়কগাছ বাড়ির মালিকের। শহর কলকাতার বুকে দোতলা বাড়ির ছাদে কীভাবে বোমা-গুলি এল তা জানতে তদন্তে একবালপুর থানার পুলিশ (Ekbalpur Police Station)।

বাড়ির মালিক জানাচ্ছেন একতলা ও দোতলায় তাঁর কোম্পানির লোকজন থাকেন অনেকেই আসা যাওয়া করে তাই বাড়ির ছাদে যাওয়া বাইরের লোকের পক্ষে অসম্ভব কিছু নয়। কিন্তু গোটা ঘটনা বিশ্বাস করতে পারছেন না তিনি। তিনি বলেন, “পুলিশ কীভাবে লিড পেল, কীভাবে বোমা গুলি পেল, আমি কিছুই জানি না। আমাকে পুলিশ কিছুই জানায়নি। ১ তারিখ থেকে আমি অন্য একটা আইনি কেসে ফেঁসে রয়েছি। কোর্ট আসা যাওয়া করছি। চার জন গ্রেফতার হয়েছে।” বাড়ির মালিক জানান গ্রাউন্ড ফ্লোরে লেবাররা থাকেন তবে তাঁরা সামনের রাস্তা দিয়ে ছাদে যেতে পারবেন না। সেক্ষেত্রে হয়তো পিছনের রাস্তা ব্যবহার করা হয়েছে। এবিষয়ে পুলিশকে তদন্তে সাহায্য করার পাশাপাশি বাড়ির CCTV ক্যামেরা বাড়িয়ে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।


Related articles

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...