Monday, April 6, 2026

সেরা ফিল্ডারের মেডেল নিয়ে রিঙ্কু বললেন, ‘গডস প্ল্যান বেবি’

Date:

Share post:

শ্রীলঙ্কা সিরিজে ব্যাট হাতে সে ভাবে নজর কাড়তে পারেননি। প্রথম ম্যাচে সীমিত সুযোগ ছিল। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং করার সুযোগই পাননি। আর তৃতীয় ম্যাচে কঠিন পিচে চারে নামানো হলেও আক্রমণাত্মক খেলতে গিয়ে আউট। কিন্তু ফিল্ডিংয়ে জান লড়িয়ে দেন। তার সুরক্ষিত হাতে জমা পড়েছে একাধিক ক্যাচ। ভারতীয় দলের নতুন কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদব সারপ্রাইজ দিতে বেশি পছন্দ করেন। তবে সিরিজের সেরা ফিল্ডার বাছাই করতে তাদের কোনও ‘সারপ্রাইজ’ দেওয়ার সুযোগ দিলেন না রিঙ্কু। একটা সারপ্রাইজ অবশ্য ছিল। রিঙ্কু সিংয়ের গলায় মেডেল পরিয়ে দিলেন কেকেআরের প্রাক্তন তথা গম্ভীরের বর্তমান সহকারী রায়ান টেন দুশখাতে।

সিরিজ শেষে ড্রেসিংরুমে মেডেল সেরিমনিতে ফিল্ডিং কোচ টি দিলীপ ঘোষণা করেন, এই সিরিজেরও সেরা ফিল্ডার রিঙ্কু সিং। আসলে জিম্বাবোয়ে সফরেও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সেরা ফিল্ডারের মেডেল জিতেছিলেন রিঙ্কু । রায়ান টেন দুশখাতেকে ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি দিলীপ অনুরোধ করেন মেডেলটি রিঙ্কুর গলায় পরিয়ে দিতে। মেডেলের দৌড়ে ছিলেন আরও দু-জন। তবে সার্বিক ভাবে ফিল্ডিংয়ে জান লড়িয়ে দেওয়া রিঙ্কুকেই বেছে নেওয়া হয়। রায়ান টেন দুশখাতে মেডেল পরিয়ে দিতেই রিঙ্কু বলে উঠলেন,‘গডস প্ল্যান বেবি’। আর তার এই মন্তব্যে উচ্ছ্বাসে ফেটে পড়লেন সকলেই।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...