Friday, June 26, 2026

GST-তে বাড়ছে জীবনের অনিশ্চয়তা, নির্মলাকে চিঠি নিতিন গড়করির

Date:

Share post:

সাধারণ মানুষের জীবন তিলে তিলে শেষ করার যে পন্থা কেন্দ্রের বিজেপি সরকার নিয়েছে, এবার তার বিরুদ্ধে সরব হলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীন বিজেপি নেতা নিতিন গড়করি। স্বাস্থ্যক্ষেত্রে জিএসটি কমানোর আবেদন জানিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে চিঠি দিলেন তিনি। লোকসভা থেকে রাজ্যসভা – যেভাবে বিরোধীরা বারবার সরব হচ্ছেন কেন্দ্রের জনবিরোধী বাজেট নিয়ে, তা যে কতটা যুক্তিসঙ্গত তা প্রমাণ করে দিচ্ছে কেন্দ্রীয় মন্ত্রীর চিঠিই।

কেন্দ্রীয় বাজেটে জীবনদায়ী ওষুধ নিয়ে তেমনভাবে সুখবর দিতে পারেননি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার উপর এবারের বাজেটে বাড়িয়ে দেওয়া হয়েছে জীবন ও চিকিৎসা বিমার উপর জিএসটি। জীবন বাঁচানোর জন্য যে বিমা সাধারণ মানুষ করে থাকেন তার উপরে কেন্দ্র ১৮ শতাংশ জিএসটি বসিয়েছে। এর আগে এলআইসির মতো সংস্থাকে দায়িত্ব নিয়ে ধ্বংসের পথে এগিয়ে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। ফলে জীবন বিমা সংক্রান্ত লগ্নিতে আগ্রহ কমেছে ভারতীয়দের।

তারপরেও চিকিৎসা বিমা করেন দেশের মানুষ, বিপদের সময়ে জীবন বাঁচানোর স্বার্থে। এবার তার উপরও ১৮ শতাংশ জিএসটির বোঝা সেই বিমাতেও মানুষের আগ্রহ কমাবে বলে দাবি বিমা সংস্থার কর্মীদের। নাগপুর ডিভিশনাল লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে নিতিন গড়করিকে একটু স্মারকলিপি দেওয়া হয়। সেখানে তাঁরা ১৮ শতাংশ জিএসটি কমানোর আবেদন জানান। সেই স্মারকলিপির প্রেক্ষিতে অর্থমন্ত্রীকে চিঠি লেখেন নিতিন গড়করি। তিনি দাবি করেন, জীবন বিমার উপরে জিএসটি চাপানোর অর্থ জীবনের অনিশ্চয়তার উপরে কর চাপানো।

সেই সঙ্গে চিঠিতে তিনি দাবি করেন, কোনও ব্যক্তি যিনি নিজের পরিবারের রক্ষার্থে জীবন বিমার পথে যান, তাঁর উপরে কর চাপানো তাঁর জীবনের অনিশ্চয়তাকে বাড়িয়ে দেয়। একইভাবে চিকিৎসা বিমার উপর জিএসটির বোঝা চাপালে সেই ব্যবসাতেও প্রবল ক্ষতির মুখে পড়েন এই ক্ষেত্রের কর্মীরা, জানান গড়করি।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...