Thursday, June 25, 2026

ফের অলিম্পিক্সে পদক ভারতের, ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে ব্রোঞ্জ পদক জয় ভারতের স্বপ্নিল কুসালের

Date:

Share post:

২০২৪ প্যারিস অলিম্পিক্সে শুটিং-এ জয় জয়কার ভারতের। এদিন অলিম্পক্সে ফের পদক জয় ভারতের। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে ব্রোঞ্জ পদক জয় ভারতের স্বপ্নিল কুসালের। এই নিয়ে অলিম্পিক্সে তিনটি পদকই এল শুটিং থেকে।

বৃহস্পতিবার স্বপ্নিল নেমেছিলেন পুরুষদের ৫০ মিটার এয়ার রাইফেলের থ্রি পোজিশনসের ফাইনালে। সেখানে তিনি স্কোর করেন ৪৫১.৪ পয়েন্ট। এই ইভেন্টে সোনা জয় চিনের লিউ ইউকুনের। রুপো জয় ইউক্রেনের কুলিশ সেরহির। এদিন ফাইনালের শুরুটা খুব একটা ভালও হয়নি স্বপ্নিলের। প্রথমে ছিল ‘নিলিং’, অর্থাৎ হাঁটু মুড়ে বসে শুটিং। সেখানে প্রথম সিরি‌জে (পাঁচটি শট) ৫০.৮ স্কোর করেন তিনি। শুরুতেই নেমে যান সাতে। পরের সিরিজে স্কোর হয় আর একটু ভাল, ৫০.৯। তৃতীয় সিরিজে অনেকটা এগিয়ে ৫১.৬ স্কোর করেন। উপুড় হয়ে শুয়ে দ্বিতীয় পোজিশনের প্রথম সিরিজে ভাল স্কোর করেন স্বপ্নিল। উঠে আসেন পাঁচ নম্বরে। দাঁড়িয়ে তৃতীয় পোজিশনের ৩৫ শটের শেষে চার নম্বরে উঠে আসেন স্বপ্নিল।

পদক জয়ের পর আবেগে ভাসেন স্বপ্নিল। ভারতীয় শুটার জানালেন, ঠাণ্ডা মাথায় প্রতিটি শট মেরেছেন। তাতেই মিলেছে সাফল্য। চোখের সামনে শিষ্যের সাফল্য দেখে চোখের জল ধরে রাখতে পারেননি গগন নারাং।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...