Saturday, April 11, 2026

Happy Birthday দিলীপদা! শুভেচ্ছা জানিয়ে শুভেন্দুর আগেই ফ্রেমে কুণাল

Date:

Share post:

বিজেপি নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh) জন্মদিন। ঘটা করে বিধানসভায় পালনও করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। কিন্তু তার আগেই শুভেচ্ছা জানিয়ে বাজিমাৎ করলেন তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। বৃহস্পতিবার, বিধাননগর আদালত চত্বরে দেখা হতেই প্রথমে সৌজন্য় বিনিময় ও পরে দিলীপকে জন্মদিনের শুভেচ্ছা জানান আরেক ঘোষ কুণাল।

সল্টলেকের MP-MLA কোর্টে মামলার কারণে আইনজীবী অয়ন চক্রবর্তীকে নিয়ে গিয়েছিলেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)। অন্য এজলাসে ২০১৯-এর একটি মামলার শুনানি ছিল দিলীপ ঘোষের। বিচারক ছিলেন না বলে ওই মামলাটি পিছিয়ে যায়। সেই সময়ই দুজনের মুখোমুখি সাক্ষাৎ হন কুণাল-দিলীপ। দেখা হতেই দিলীপের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তৃণমূল (TMC) নেতা। এই সময়ই তিনি জানতে পারেন আজ বিজেপি (BJP) নেতার জন্মদিন। সঙ্গে সঙ্গেই হাত বাড়িয়ে দিলীপকে জন্মদিনের শুভেচ্ছা জানান কুণাল। বলেন, খুব ভালো থাকবেন।

বিধাননগর আদালত থেকেই বিধানসভায় যান দিলীপ ঘোষ। সেখানে তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গেরুয়া রাজনীতির অন্দরের সমীকরণ যাই হোক, দিলীপ ঘোষের জন্মদিন উপলক্ষ্যে একটি ঐক্যের ছবি ধরা পড়ল বিধানসভার বিরোধী দলনেতার ঘরে। দিলীপ যেতেই তাঁকে লাল গোলাপের তোড়া দিয়ে স্বাগত জানান শুভেন্দু। পরিয়ে দেওয়া হয় গেরুয়া উত্তরীয়। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কালাকাঁদ খাইয়ে দেন শুভেন্দু।

তবে, এদিন শুভেন্দুর আগেই দিলীপকে শুভেচ্ছা জানিয়ে দিনের সেরা ফ্রেম তৈরি করে দেন কুণাল ঘোষই। বিজেপির জন্মদিন পালনের আগেই ভাইরাল হয়ে যায় দিলীপ-কুণালের হাতে হাত ধরা ছবি। রাজনৈতিক মহলের রসিকতা, দিলীপের জন্মদিনেও শুভেন্দুকে জমি ছাড়লেন না কুণাল।






Related articles

চৈত্রের শেষেই গ্রীষ্মের দাবদাহ, সকাল থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা

বৈশাখ আসার আগেই দক্ষিণবঙ্গ জুড়ে চরম গরমের পূর্বাভাস। শনিবার সকাল থেকে হাঁসফাঁস অবস্থা জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর...

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED)...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...