Saturday, June 13, 2026

বাজার খুলতেই লক্ষ্মীলাভ! ৮২ হাজার পার Sensex-র, ইতিহাস গড়ল Nifty-ও

Date:

Share post:

একেই বলে লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ। বৃহস্পতিবার শেয়ার বাজার (Share Market) খুলতেই একেবারে ফুলেফেঁপে উঠলেন লগ্নিকারীরা। এদিন বাজার খুলতেই একেবারে ২০০ পয়েন্ট বেড়ে ৮২ হাজার সূচক ছাড়িয়ে যায় সেনসেক্স (Sensex)। ইতিহাস গড়ে এই প্রথমবার ২৫ হাজার সূচক পেরোয় নিফটিও (Nifty)।

এদিন শেয়ার মার্কেট খোলার এক ঘণ্টার মধ্যেই প্রায় ৩০০ পয়েন্ট বেড়ে যায় সেনসেক্স। যার ফলে ৮২ হাজারের গণ্ডি পার করে বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক। অন্যদিকে লেনদেনের প্রথম ঘণ্টায় সেনসেক্স সর্বোচ্চ ৮২ হাজার ১২৯.৪৯ পয়েন্টে পৌঁছে যায়। যদিও পরে সেনসেক্স কিছুটা কমে ৮২ হাজারের নিচে নেমে আসে। এদিন সকাল ৯টা বেজে ২১ মিনিট নাগাদ ৩৩৪.৮৩ পয়েন্ট বেড়ে ৮২,০৭৬.১৭-তে পৌঁছয় বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক। ওই সময় ১০৪.৭০ পয়েন্ট ঊর্ধ্বমুখী ছিল নিফটির গ্রাফ। যা দাঁড়িয়েছিল ২৫,০৫৫.৮৫ পয়েন্টে। বিশেষজ্ঞদের মতে, আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্কে ইতিবাচক প্রভাবের জেরেই এই উত্থান।

তবে এদিন ১০টি স্টক সবচেয়ে বেশি লাভ করেছে। মারুতি শেয়ার (৩.২৬%), পাওয়ারগ্রিড শেয়ার (২.৪০%), JSW স্টিল শেয়ার (২%) এবং টাটা স্টিল শেয়ার ১.৫০% বৃদ্ধি পেয়েছে। এছাড়াও ছাড়াও, মিডক্যাপ সংস্থাগুলির মধ্যে, অয়েল ইন্ডিয়া শেয়ার ৫.২৯% বৃদ্ধির সাথে, এনএএম-ইনাডি ৩.৫৩%, মাহিন্দ্রা ফাইন্যান্স ২.৩৩% লাভ হয়েছে বলে খবর।


Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...