Saturday, June 13, 2026

কেক কেটে , পতকা উত্তোলন করে শুরু ইস্টবেঙ্গল দিবস, সন্ধ্যায় সৌরভের হাতে তুলে দেওয়া হবে ‘ভারত গৌরব’ সম্মান

Date:

Share post:

আজ ১ আগস্ট, আজ ইস্টবেঙ্গল দিবস। ইস্টবেঙ্গল ক্লাবের ১০৫ তম প্রতিষ্ঠা দিবস।এই উপলক্ষ্যে সকাল থেকেই উৎসবের মেজাজে লাল-হলুদ ক্লাব। সকাল থেকেই সেজে উঠেছে ইস্টবেঙ্গল ক্লাব তাঁবু। ক্লাবে উপস্থিত প্রাক্তন ফুটবলাররা। বিকেলে ভারত গৌরব তুলে দেওয়া হবে প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে। প্রাইড অফ বেঙ্গল সম্মান তুলে দেওয়া হবে ভারতের তারকা ক্রিকেটার মহম্মদ শামির হাতে। সন্ধ্যা ৬ টা থেকে শুরু মূল অনুষ্ঠান।

এদিন চিরাচরিত প্রথা মেনে সকাল বেলায় ক্লাব তাঁবুতে ক্লাবের প্রধান প্রতিষ্ঠাতা সুরেশ চন্দ্র চৌধুরী, শৈলেশ বসু ও ডাঃ রমেশ সেনের প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি মুরারি লাল লোহিয়া, সচিব রূপক সাহা, ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্যায়, শীর্ষ কর্তা দেবব্রত সরকার। ছিলেন প্রাক্তন ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায়, মিহির বসু, বিকাশ পাঁজি, অতনু ভটাচার্য, অমিত ভদ্র, অমিতাভ চন্দ্র, সঞ্জয় মাঝি, সৌমিক দে, আলভিটো ডি কুনহা, মেহতাব হোসেন, দীপঙ্কর রায়, রহিম নবি, চন্দন দাস, মাধব দাস, প্রশান্ত চক্রবর্তী প্রমুখ । ছিল ইস্টবেঙ্গল ক্লাবের জুনিয়ার ফুটবলাররা এবং অগণিত সভ্য সমর্থক।

এরপর সকলে মিলে কেক কেটে ক্লাবের ১০৫ তম জন্মদিন পালন করা হয়I ক্লাব তাঁবুতে ক্লাবের পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন ক্লাবে আধিকারিক গণ ও প্রাক্তন খেলোয়াড়রা ।

আরও পড়ুন- অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয়ী স্বপ্নিলকে শুভেচ্ছা মোদি-মমতার


Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...