Monday, April 6, 2026

ভয়ঙ্কর সাইবার হানার জের! ব্যাহত দেশের ৩০০টি ছোট ব্যাঙ্কের পরিষেবা

Date:

Share post:

সাইবার হানার জের! সাময়িকভাবে পরিষেবা ব্যাহত দেশের প্রায় ৩০০টি ব্যাঙ্কের। যদিও বিষয়টি নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) তরফে কোনও মন্তব্য করা হয়নি।

জানা গিয়েছে, সরাসরি কোনও ব্যাঙ্কের সিস্টেমের উপর র‍্যানসামওয়ার হানা চালানো হয়নি। বরং সি-এজ টেকনোলজি নামে যে সংস্থা ভারতের বিভিন্ন প্রান্তের ক্ষুদ্র ব্যাঙ্কগুলিকে ব্যাঙ্কিং প্রযুক্তি প্রদান করে থাকে, সেই প্রোভাইডারই পড়েছে র‍্যানসামওয়ার হামলার মুখে। এর জেরে সাময়িকভাবে পরিষেবা ব্যাহত ভারতের প্রায় ৩০০টি ব্যাঙ্কের।

যদিও NPCI-র তরফে আপাতত জানানো হয়নি যে কখন পরিষেবা ঠিক হবে। সেইসঙ্গে NPCI-র তরফে জানানো হয়েছে যে সি-এজ টেকনোলজির সঙ্গে হাতে হাত মিলিয়ে যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। করা হচ্ছে সুরক্ষা সংক্রান্ত পর্যালোচনা। যত দ্রুত সম্ভবত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলে NPCI-র তরফে জানানো হয়েছে।

প্রসঙ্গত, দেশের শীর্ষ ব্যাঙ্ক এবং ভারতীয় সাইবার কর্তৃপক্ষ দেশের সমস্ত ব্যাঙ্কগুলিকে গত কয়েক সপ্তাহ ধরে সম্ভাব্য সাইবার হানা সম্পর্কে সতর্ক করছিল। এরই মধ্যে বুধবারের এই হানা।

আরও পড়ুন- অতি ভারী বৃষ্টির জের! দিল্লিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, চলছে উদ্ধারকাজ

 

Related articles

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...