Thursday, June 25, 2026

রেল দুর্ভোগ এখন যাত্রীদের নিত্যসঙ্গী, এবার বিপত্তি শিয়ালদা-বনগাঁ শাখায়!

Date:

Share post:

লোকাল হোক কিংবা মেইল, ট্রেন সফরে ফের দুর্ভোগের মুখে যাত্রীরা। অফিস টাইমে ফের নিত্যযাত্রীদের চরম ভোগান্তি। শিয়ালদা-বনগাঁ শাখায় (Sealdah Bongaon Local) ব্যাহত ট্রেন চলাচল। আজ, বৃহস্পতিবার সাড়ে ৭টার পর থেকে বনগাঁ পর্যন্ত যাচ্ছে না লোকাল ট্রেন। যাত্রাপথ সংক্ষিপ্ত করে চাঁদপাড়া পর্যন্ত চলাচল করছে বনগাঁ লোকাল। বনগাঁ স্টেশনের কাছে সিগনালিং প্যানেল ভেঙে যাওয়ায় এই বিপত্তি। কাজের দিন সকালে স্টেশনে থিকথিকে ভিড়। বাড়ছে যাত্রীদের ক্ষোভ।

রেল দুর্ভোগ এখন যাত্রীদের নিত্যসঙ্গী। গতকাল শিয়ালদহ দক্ষিণ শাখায় ডায়মন্ড হারহারে ট্রেন দেরিতে চলার কারণে অবরোধ হয়। তার জেরে ভোর থেকে দক্ষিণ শাখা কার্যত স্তব্ধ হয়ে বসেছিল। তারও আগে হাওড়া শাখায় টিকিয়া পাড়া একই ঘটনার সাক্ষী ছিল। এবার সিগন্যাল প্যানেলে বিপত্তির জেরে শিয়ালদা-বনগাঁ শাখায় (Sealdah Bongaon Local) ব্যাহত ট্রেন চলাচল।

আরও পড়ুন: কেরলের পর কেদারনাথ! লাগাতার বৃষ্টিতে ভয়াবহ ভূমিধসে মৃত ২, আটকে শয়ে শয়ে পুন্যার্থী

 

Related articles

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...