Thursday, April 2, 2026

বিধ্বস্ত ওয়েনাড়ে ড্রোন উড়িয়ে সার্ভে, মৃতের সংখ্যা ৩০০ ছুঁইছুঁই!

Date:

Share post:

প্রাকৃতিক দুর্যোগের তছনছ হয়ে গেছে ছবির মত ওয়েনাড় (Wayanad)। নিশ্চিহ্ন রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ। যেন এক নিমেষে বদলে গেছে রাজ্যের ম্যাপ। ক্ষতির পরিমাণ জানতে ড্রোন উড়িয়ে সার্ভে করা হচ্ছে। দশটা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে ২৯৩। রাতের মধ্যেই এই সংখ্যাটা ৩০০ ছাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপে আটকে থাকা মৃতদেহ খুঁজে বের করতে স্নিফার ডগ ব্যবহার করা হচ্ছে। বৃহস্পতিবারও ভারী বৃষ্টি হয়েছে ওয়েনাড় এবং সংলগ্ন এলাকায়। ভূমিধসের (Landslide ) কারণে কেরালার বাকি অংশ থেকে একপ্রকার বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ওয়েনাড়ের বেশ কয়েকটি গ্রাম। ভেসে গিয়েছে যাতায়াতের রাস্তা। বিধ্বস্ত ওয়েনাড়ে ২ সাংসদের প্রতিনিধি দল পাঠাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী (CM)।

৩০ জুলাই ভারী বৃষ্টির জেরে ধস নামে ওয়েনাড়ে। চলছে মৃত্যু মিছিল, ঘর ছাড়া কয়েক হাজার পরিবার। বিপর্যস্তদের পাশে থাকার বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। যদিও এত বড় ঘটনার পর দায় এড়াতে কেরালা সরকারের উপর দোষ চাপাতে ব্যস্ত কেন্দ্র। বুধবার অমিত শাহ (Amit Shah) দাবি করেন, রাজ্যকে আগেই সতর্ক করা হয়েছিল। যদিও শাহের এই দাবি খারিজ করেছেন পিনারাই বিজয়ন। তিনি স্পষ্ট জানিয়েছেন, ধসের সম্ভাবনা নিয়ে কেন্দ্রের তরফে কেরালাকে কোনও সতর্কবার্তা পাঠানো হয়নি। ক্ষতিগ্রস্তদের পাশে আছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে নিজের এক্স হ্যান্ডলে তিনি লেখেন,“কেরালার ওয়েনাড ভূমিধসের খবরে আমরা খুবই উদ্বিগ্ন। এটা সত্যিই মারাত্মক বিপর্যয়। মানবিক কারণে, আমরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের জন্য আমাদের দুই সাংসদ – সাকেত গোখলে এবং সুস্মিতা দেবের একটি দল পাঠাচ্ছি। তাঁরা সেখানে দুই দিন থাকবেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সর্বাত্মক সাহায্য-সহযোগিতা করবেন।আমি মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। ক্ষতিগ্রস্তদের সহনুভূতি জানাই।“ এদিন বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী।


Related articles

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...