Friday, June 19, 2026

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলবে ভারী বৃষ্টি! আজ থেকেই উত্তরে দুর্যোগের আশঙ্কা হাওয়া অফিসের

Date:

Share post:

কলকাতা-সহ (Kolkata) দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টি (Rain)! বৃহস্পতিবার এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) । এদিন সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে বলে খবর। সুন্দরবন সহ একাধিক এলাকায় বৃষ্টির দাপট দেখা গিয়েছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বৃহস্পতি এবং শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। তবে সকাল থেকেই কলকাতায় মেঘলা আকাশ। মাঝেমাঝেই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে হুগলির একাধিক প্রান্তে। মূলত, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও এই মুহূর্তে দক্ষিণবঙ্গের উপরে মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবেই দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।


অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই এদিন ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর সূত্রে খবর, দার্জিলিং, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে নতুন করে ভারী বৃষ্টিতে আতঙ্কিত পাহাড়বাসী।


Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...