Saturday, April 4, 2026

ভোটে হেরে বিজেপির প্রতিহিংসা, হিরণের ইলেকশন পিটিশন মামলায় নোটিশ পেলেন দেব

Date:

Share post:

লোকসভা ভোটে (Loksabha Election) বাংলায় পর্যুদস্ত হয়ে এবার আদালতের সাহায্য নিয়ে প্রতিহিংসার রাজনীতির পথে বিজেপি (BJP)। ঘাটালে তৃণমূল সাংসদ দেবের (Dev) কাছে পরাজিত হওয়ার পর আদালতে ইলেকশন পিটিশন মামলা করে খবরে ভেসে থাকার চেষ্টা বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee)। শুক্রবার এই মামলায় সব পক্ষকে নোটিশ জারি করল আদালত। নোটিশ পেলেন সাংসদ- অভিনেতা দেব। হিরণ ছাড়াও ইলেকশন পিটিশন দায়ের করেছিলেন ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস, আরামবাগের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগর, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র এবং কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। পাঁচ কেন্দ্রে কারচুপির দাবি করে মামলা করেন পদ্ম নেতারা।মামলাগুলি পাঁচ জন পৃথক বিচারপতির বেঞ্চে পাঠিয়েছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। ঘাটালের মামলাটি যায় বিচারপতি বিভাস পট্টনায়কের বেঞ্চে। এর পরই সবপক্ষকে নোটিশ দিল আদালত।

এদিন শুনানিতে আদালত ভোটের সমস্ত নথি, বৈদ্যুতিন নথি, ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ নির্বাচন কমিশনকে। আগামী ৬ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। ঘাটালের পাশাপাশি বসিরহাট লোকসভা কেন্দ্রের (Basirhat Loksabha)বিজেপি প্রার্থী রেখা পাত্রের করা মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাও (Krishna Rao)নির্বাচনের সমস্ত তথ্য সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। এই মামলার শুনানি তে সেপ্টেম্বরের ৪ তারিখ।


BJP’s revenge after losing the polls, Deb gets notice in Hiran’s election petition case

Related articles

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...