Wednesday, June 24, 2026

তৃণমূল সাংসদকে বাধা! রাজ্যসভা থেকে শমীককে বহিষ্কারের দাবি খাড়গের

Date:

Share post:

এবার রাজ্যসভা থেকে বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যকে (Samik Bhattachariya) বহিষ্কারের দাবি তুললেন বিরোধীরা। দাবি তুললেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ মল্লিকার্জুন খাড়গে।

ঘটনা ঠিক কী? ‘বাংলা ভাগের চেষ্টা করছে বিজেপি’ , এই মর্মে রাজ্যসভায় সরব হন তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম। তৃণমূল সাংসদের বক্তব্যের বিরোধিতা করেন শমীক ভট্টাচার্য (Samik Bhattachariya)। সামিরুলের বলার সময় বার বার বাধা দেন শমীক।পাল্টা বিজেপি সাংসদকে বহিষ্কারের দাবি জানান খাড়গে। ইন্ডিয়া জোট সঙ্গী তৃণমূলের পাশে দাঁড়িয়ে শমীককে রাজ্যসভা থেকে বহিষ্কারের দাবি জানান খাড়গে।

এদিন শমীক ভট্টাচার্য বলেন, “কংগ্রেস চিরকালই তৃণমূলের উদ্ধত্যের কাছে আত্মসমর্থন করে। সেটা নির্বাচনই হোক কিংবা কোনও রাজনৈতিক কর্মকাণ্ড। লোকসভায় প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন। লাগাতার বিরোধীরা প্রধানমন্ত্রীকে বিরক্ত করে গেলেন। তারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগানে সরব হলেন। সেখানে কেউ কিছু, বলল না ! ”

এরপর শমীক বলেন, “আজকে তৃণমূলের পক্ষ থেকে যিনি বলছিলেন, তিনি একটি তথ্য, ভুলভাবে উপস্থাপিত করেছিলেন। আগেও একজন, তিনি শুরু করেছিলেন ক্রীড়া নিয়ে, চলে গিয়েছিলেন সিএএ-এনআরসি নিয়ে ! আমি দাঁড়িয়ে উঠে তার প্রতিবাদ করেছি। এই প্রতিবাদ করা আমার অধিকার। এই অধিকার আমাকে ভারতের সংবিধান আমাকে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় !”

আরও পড়ুন: জমি বেদখলের অভিযোগ, মুখ্যমন্ত্রীকে চিঠি রামকৃষ্ণ মিশনের

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...