Thursday, June 25, 2026

ব্রডকাস্টিং বিল চলে যাচ্ছে কোম্পানির হাতে, আঁধারে সাংসদরা: তোপ জহরের

Date:

Share post:

দেশের মানুষ তথা সাংসদদের অন্ধকারে রেখে তথ্য সম্প্রচার বিল ছড়িয়ে দিচ্ছে তথ্য সম্প্রচারের ব্যবসায়ীদের কাছে। নতুন বিল নিয়ে প্রশ্ন করলে এবার বিরোধী সাংসদদেরও এই সংক্রান্ত তথ্য দেওয়া হচ্ছে না, মন্ত্রকের প্রশ্নের উত্তর তুলে ধরে কেন্দ্রের মিথ্যাচারের পর্দাফাঁস করলেন রাজ্যসভার সাংসদ জহর সরকার। সেই সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্মে বিরোধী তকমা পাওয়া কন্টেন্ট ক্রিয়াটারদের উপর বেছে বেছে আক্রমণ চালানোর আশঙ্কা প্রকাশ করেন তিনি।

কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের কাছে সাংসদ জহর সরকার জানতে চেয়েছিলেন তথ্য় সম্প্রচার বিলে পরিবর্তন আনা হচ্ছে কিনা। যদি পরিবর্তন আনা হয় তবে ওটিটি ও ডিজিটাল মিডিয়াকে সেই আইনের আওতায় আনা হচ্ছে কি, বা তাঁদের উপরও ফৌজদারি আইন কার্যকর হবে কিনা, জানতে চান তৃণমূল সাংসদ। জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রতিমন্ত্রী এল মুরুগান জানান, ১৯৯৫ সালের তথ্য ও সম্প্রচার আইনে পরিবর্তন আনা হচ্ছে।

সেখানেই তিনি আরও দাবি করেন সহযোগী সংস্থা ও এই বিষয়ে বিশেষজ্ঞদের মতামতের জন্য পেশ করা হয়েছে। ২০২৩ সালের নভেম্বর মাসেই সেই বিল এদের হাতে পৌঁছে গিয়েছে। তারপরেও বিলের বিস্তারিত একজন জনপ্রতিনিধি জানতে চাইলে তথ্য প্রকাশে সত্য চাপার নজির দেখালো বিজেপি সরকার। তৃণমূল সাংসদ দাবি করেন, “এতে বাকি সব প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়া হয়েছে – অথচ কোনও গণতান্ত্রিক দেশে এরকম কঠোর আইন নেই।” সেই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেন কুণাল কামরা, রাভিশ কুমার, ধ্রুব রাঠির মত কন্টেন্ট ক্রিয়েটারদের কণ্ঠরোধ করতে যাবতীয় পন্থা নেওয়া হবে এই বিলে।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...