Wednesday, June 24, 2026

রাজধানীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি! জোরকদমে চলছে উদ্ধারকাজ

Date:

Share post:

প্রাকৃতিক দুর্যোগের জেরে দিল্লিতে দুর্ঘটনা, জাহাঙ্গিরপুরীর শিল্পতালুকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি (house collapsed in the Jahangirpuri)। ইতিমধ্যেই একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ভগ্নস্তূপের নীচে একাধিক জনের আটকে থাকার আশঙ্কা। বাড়ি ভাঙার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)ও দমকলের ৫টি ইঞ্জিন পৌঁছেছে। ইতিমধ্যেই এক মহিলা-সহ তিন জনকে উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

গত কয়েকদিন ধরে একনাগাড়ে বৃষ্টির জেরে বিপর্যস্ত রাজধানী। মৌসম ভবন (IMD)জানিয়েছে, ৫ আগস্ট পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। আজও সকাল থেকে টানা বৃষ্টি চলছে। বৃহস্পতিবারই উত্তর দিল্লির সব্জিমন্ডি এলাকায় বাড়ি ভেঙে একজন আহত হন। বসন্তকুঞ্জে দেওয়াল ভেঙে এক মহিলা আহত হয়েছেন বলে খবর। গত কয়েকদিনের বৃষ্টির জেরে এখনও পর্যন্ত সাতাশটিরও বেশি বাড়ি ভাঙ্গার খবর মিলেছে।


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...