Wednesday, June 24, 2026

জ্যান্ত কই আটকে গেল গলায়! অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনেই মর্মান্তিক পরিণতি যুবকের

Date:

Share post:

কই মাছ গলায় আটকে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম সাগর রায় (৩০)। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরের তেলে গ্রামে। বর্তমানে সাগরের স্ত্রী অন্তঃসত্ত্বা। গতকাল, বৃহস্পতিবার রাতে বর্ধমানে ডাক্তার দেখিয়ে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন সাগর। জৌগ্রাম স্টেশনে রাত ৮ টায় ট্রেন থেকে নামার পর স্বামী-স্ত্রী দুজনে হেঁটেই তেলে গ্রামে ফিরছিলেন।

এদিকে দিনভর ভারী বৃষ্টিতে পুকুর, ডোবা ভেসে গিয়েছে। সেখান থেকেই কই মাছ উঠে আসে রাস্তায়। মৃত যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে, কই মাছ ভেসে যেতে দেখে, সাগর রায় প্রথমে দু’হাতে ২টি কই মাছ ধরেন। তারপর রাস্তায় আরেকটি কই মাছ দেখতে পান। তখন হাতে থাকা একটি কই মাছকে মুখে পুরে, রাস্তা থেকে তৃতীয় মাছটি ধরার চেষ্টা করেন। আর তাতেই বাধে বিপত্তি।

মুখে রাখা সেই কই মাছ-ই গলায় আটকে যায় সাগরের। আর তাতেই দম বন্ধ হয়ে যায় ওই যুবকের। তড়িঘড়ি তাঁকে জামালপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। দমবন্ধ হয়ে মৃত্যু হয় তাঁর। এদিকে ছেলের এহেন অকস্মাৎ মৃত্যুর খবর শুনে শোকস্তব্ধ হয়ে পড়েছেন সাগরের পরিবার। শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন: ‘খেলা হবে দিবস’ উপলক্ষ্যে ক্লাবগুলিকে ১৫ হাজার টাকা! কারা পাবে জানেন?

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...