Saturday, April 4, 2026

জমি বেদখলের অভিযোগ, মুখ্যমন্ত্রীকে চিঠি রামকৃষ্ণ মিশনের

Date:

Share post:

রামকৃষ্ণ মিশনের (Ramakrishna Mission)জমি বেদখলের অভিযোগ ঘিরে শোরগোল। মাটিগাড়ায় মিশনের দশ একর জমির অন্যের নামে মিউটেশন করা হয়েছে বলে মিশন কর্তৃপক্ষের অভিযোগ। ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে দার্জিলিংয়ের জেলাশাসকের কাছে চিঠি পাঠানোর পাশাপাশি মুখ্যমন্ত্রীর (CM) দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। রামকৃষ্ণ মিশনের তরফে এই ঘটনার কথা লিখিত ভাবে নবান্নকে (Nabanna)জানানো হয়েছে বলে খবর। স্থানীয় পুলিশের পাশাপাশি শিলিগুড়ির মেয়রের সঙ্গেও কথা বলেছেন মিশনের সন্ন্যাসীরা।

জানা যায় মাটিগাড়ায় রামকৃষ্ণ মিশনের ১০ একর জমি ছিল। কিছুটা কেনা এবং বাকিটা দানের। ১৯৯০ সাল থেকে সেখানে স্থায়ী, অস্থায়ী বসবাস শুরু হয়। সরকারি ভবন নির্মাণও শুরু হয়। এই সময় বেশ কিছুটা জমি বেদখল হয়ে যায়। সম্প্রতি নবান্নে মুখ্যমন্ত্রী জমি দখল নিয়ে দফায় দফায় কড়া বার্তা দিয়েছেন। এবার বেদখল হয়ে যাওয়া জমি পুনরুদ্ধারের চেষ্টায় রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছে। শুক্রবার শিলিগুড়ির মেয়র গৌতম দেবের (Gautam Deb)সঙ্গে দেখা করেন স্বামী বিনয়ানন্দ মহারাজ-সহ বেশ কয়েকজন দেখা করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের অনুরোধ করেছেন বলে খবর।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...