Saturday, April 4, 2026

আরও বাড়ল মৃতের সংখ্যা! মমতার নির্দেশে আজই ওয়েনাড়ে সাকেত-সুস্মিতা

Date:

Share post:

ভূমিধসে বিধ্বস্ত কেরলের ওয়েনাড়ে (Waynad) দলের দুই সাংসদকে পাঠানোর সিদ্ধান্তের কথা বৃহস্পতিবারই ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার সেখানে পৌঁছবেন তৃণমূলের (TMC) দুই রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব (Sushmita Deb) এবং সাকেত গোখলে (Saket Gokhle)। ওয়েনাড়ের বিধ্বস্ত এলাকায় বৃহস্পতিবারই পৌঁছেছিলেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। এদিন ওয়েনাড়ে পৌঁছে তাঁরা বেশি ক্ষতিগ্রস্ত চুরালমালাতে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেন। আজ সেখানে পৌঁছচ্ছেন তৃণমূলের দুই সাংসদ।


প্রবল বর্ষণের জেরে ভূমিধস, বিপর্যস্ত কেরালার ওয়েনাড়। বিধ্বস্ত ওয়েনাড়ের পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সেখানে মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের দুই সাংসদ সুস্মিতা দেব এবং সাকেত গোখলেকে পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। একটি পোস্টে মমতা লিখেছেন, কেরালার ওয়েনাড়ে ভূমিধসের ঘটনায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন। মারাত্মক বিপর্যয় ঘটেছে। মানবিকতার কারণে আমরা দুই সাংসদের প্রতিনিধি দল সেখানে পাঠাচ্ছি। সাকেত গোখলে এবং সুস্মিতা দেব ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখবেন। তাঁরা সেখানে দুই দিন থাকবেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্য করবেন। পাশাপাশি ভূমিধসে যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের পরিবারদের সমবেদনা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে ওয়েনাড়ে বাড়ছে মৃতের সংখ্যাও। ইতিমধ্যে মৃতের সংখ্যা ৩০০-র দোড়গোড়ায় বলে খবর। বিপর্যস্ত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে প্রায় দেড় হাজার জনকে। এখনও নিখোঁজ ২৪০ জন। বৃহস্পতিবারও ভারী বৃষ্টিপাত হয় ওয়েনাড় এবং সংলগ্ন এলাকায়। তবে বৃষ্টি এবং খারাপ আবহাওয়ার কারণে বার বার বিঘ্নিত হচ্ছে উদ্ধারকাজ। আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার অবধি ভারী বৃষ্টি চলবে ওয়েনাড়ে। তার পরেও বেশ কয়েক দিন দুর্যোগ চলতে পারে।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...