Friday, June 12, 2026

টানা বৃষ্টিতে আসানসোলে মৃত ৩! জলের তোড়ে ভেসে গেল গাড়ি-বাইক

Date:

Share post:

বিগত কয়েকদিন লাগাতার বৃষ্টিতে (Rain) দেশের পাশাপাশি রাজ্যের একাধিক প্রান্ত প্লাবিত হয়েছে। কল্যাণী থেকে কালনাই হোক বা নদীয়া থেকে নামখানা যেদিকে নজর যায় সেদিকেই একই ছবি চোখে পড়ছে। এবার ভারী বৃষ্টির জেরে পৃথক দুর্ঘটনায় আসানসোলে (Asansol) মৃত্যু হল ৩ জনের। শনিবার এমন তথ্যই জানিয়েছেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক (Malay Ghatak)। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সূত্রের খবর, শনিবার সকালে ভারী বৃষ্টির জেরে গাড়ুই নদীতে ভেসে যায় একটি চারচাকা গাড়ি। গাড়ির ভিতর থেকে চালকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম চঞ্চল বিশ্বাস। শনিবার সকালে গাড়ুই নদী থেকে গাড়িটি উদ্ধার করে এনডিআরএফের দল। মৃত চালকের নাম চঞ্চল বিশ্বাস (৫৯)। প্রাক্তন সেনা কর্মী চঞ্চল আসানসোলে একটি সরকারি কোম্পানির কর্মচারী ছিলেন। তবে শুধু চঞ্চল নন, এদিন বৃষ্টির জলে ভেসে গিয়ে এক কয়লা খনির শ্রমিক-সহ দুজনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

শনিবার সকালেই দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতরা হলেন রোহিত রায় (২৯) ও গৌরাঙ্গ রায় (৩৯)। রোহিত আসানসোল উত্তর থানার রেলপারের ডিপো পাড়ার কেএস রোডের বাসিন্দা। অন্যদিকে গৌরাঙ্গ দক্ষিণ থানার রাহা লেনের বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। গৌরাঙ্গ ইসিএলের কালিপাহাড়ি কোলিয়ারিতে চাকরি করতেন। শুক্রবার বৃষ্টির মধ্যে বাইকে চেপে বাড়ি থেকে কোলিয়ারির পথে যেতেই ঘটে যায় দুর্ঘটনা। পুলিশ সূত্রে খবর, কালিপাহাড়ি রেল ব্রিজ দিয়ে জল যাচ্ছিল। তার মধ্যে দিয়ে গৌরাঙ্গ বাইক নিয়ে পারাপারের চেষ্টা করতেই ঘটে যায় দুর্ঘটনা। জলের তোড়ে তিনি ভেসে যান। তবে শুক্রবার দিনভর নিখোঁজ থাকার পর অবশেষে শনিবার সকালে মিলল ওই খনিকর্মীর দেহ।

Related articles

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...

গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন...