Tuesday, June 23, 2026

আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসবে আওয়ামী লিগ: জরুরি বৈঠকে নির্দেশ শেখ হাসিনার

Date:

Share post:

বাংলাদেশে সংরক্ষণ বিরোধী আন্দোলনে সাময়িক বিরতি হলেও, ফের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে। তবে, আন্দোলনে ছাত্রদের প্রতি সহনশীল থাকার নিদের্শ দিয়েছেন আওয়ামী লিগের (Awami League) সভানেত্রী তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Shekh Hasina)। একই সঙ্গে তাঁর দলের তিন সদস্যের টিমকে আন্দোলনকারী ছাত্রদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসার নির্দেশ দিয়েছেন আওয়ামী লিগের সভানেত্রী।

বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনে কমপক্ষে ২৭২ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা নামায় হাসিনা সরকার। জারি হয় কার্ফু। বন্ধ থাকে ইন্টারনেট। এই পরিস্থিতিতে সেদেশের সুপ্রিম কোর্ট কোটা বিন্যাসে পরিবর্তন ঘটনায় সাময়িক আন্দোলন বন্ধ হয়। ছন্দে ফের বাংলাদেশ। কিন্তু ফের অশান্তির খবর মিলছে। এই পরিস্থিতিতে শুক্রবার রাতে গণভবনে আওয়ামী লিগের শীর্ষ নেতৃত্বের সঙ্গে জরুরি বৈঠকে বসেন হাসিনা (Shekh Hasina)। সেখানেই তিনি নির্দেশ দেন, ছাত্রদের প্রতি সহনশীল থাকতে হবে। এর পাশাপাশি, আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসারও নির্দেশ দিয়েছেন আওয়ামী লিগের সভানেত্রী। এই জন্য তিনি তিন সদস্যের কমিটি গড়ে দেন। সেখানে রয়েছেন, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহবুব-উল আলম হানিফ ও কৃষিবিদ বাহাউদ্দিন নাছিম। আওয়ামী লিগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সামনের সারির নেতাদের নিয়ে টিম গঠন করে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলবেন তাঁরা।

বৈঠকে সতর্ক করা হয়, তৃতীয়পক্ষ আন্দোলনকারী ছাত্রদের ব্যবহার করে সুবিধা আদায় করার চেষ্টা করবে। কিন্তু হাসিনার নির্দেশ, সবাইকে ধৈর্য ধরতে হবে। দলের কেউ যেন ছাত্রদের প্রতি অন্যায় না করে সেজন্য সতর্ক থাকার নিদের্শ দেন আওয়ামী লিগের সভানেত্রী। একই সঙ্গে এলাকায় সতর্ক থাকার পরামার্শ দেন তিনি।






Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...