Tuesday, June 23, 2026

অলিম্পিক্সে বিয়ের প্রস্তাব সোনার জয়ী চিনের শাটলারকে, মন কেড়েছে নেটিজেনদের

Date:

Share post:

চলছে ২০২৪ প্যারিস অলিম্পিক্স। যা নিয়ে উন্মাদনা তুঙ্গে ক্রীড়াপ্রেমীদের মধ্যে। অলিম্পিক্সে পদক জয়ের পাশাপাশি আরও অনেক ঘটনাই মনে দাগ কেটেছে সাধারন মানুষের মধ্যে। যেমন, অন্তঃসত্ত্বা ইয়ালাগুল রামাজানোভা এবং নাদা হাফেজ অংশগ্রহণ করা অলিম্পিক্সে। কিংবা কোনো গার্ড ছাড়াই শুটিং ইভেনেটে রুপো জয় তুর্কীর ইউসুফ ডিকেচ।আর এবার অলিম্পিক্সে বিয়ের প্রস্তাব। সোনার পদক জয়ের পরই প্রেমিকের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেলেন চিনের হুয়াং ইয়াকিওং। সোশ্যাল মিডিয়ায় যা ভাইরাল। মন কেড়েছে নেটিজেনদের।

ঘটনাটি ঘটেছে গতকাল ব্যাডমিন্টনের মিক্সড ডবলস ইভেন্ট ফাইনালের পর। ফাইনালে দক্ষিণ কোরিয়াকে পরাজিত করে সোনার পদক জিতে নেন চিনের হুয়াং ইয়াকিওং। পোডিয়াম থেকে নেমে সমর্থকদের সঙ্গে পদক জয়ের আনন্দ যখন ভাগ করতে এগিয়ে যাচ্ছেন তখনই ঘটে এই ঘটনা। টোকিও অলিম্পিক্সের পুরুষ ডবলস ব্যাডমিন্টনে রুপো জয়ী চিনের লিউ ইউচেন হাতে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে থাকেন। এরপর হুয়াংকে আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দেন লিউ। গোটা পরিস্থিতে আবেগপ্রবন হয়ে ওঠেন হুয়াং। সেই প্রস্তাবে রাজি হন তিনি। এবং গোটা স্টেডিয়াম তাদের অভিনন্দন জানান। তাদের পরিবারের সদস্য ভিডিও কলের মাধ্যমে গোটা বিষয়টি চাক্ষুস করেন।আর এই ছবিই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা মন কেড়েছে নেটিজেনদের।

এই নিয়ে ইয়াকিওং বলেন, “আমি প্রচণ্ড খুশি। নিজের আবেগ ভাষায় প্রকাশ করতে পারছি না। সোনা পাওয়াটা আমার পরিশ্রমের ফসল। আর বিয়ের প্রস্তাব পেয়ে আমি অবাক। ভাবিনি এমনটা হবে। ”

আরও পড়ুন- অলিম্পক্সে হল না পদকের হ্যাটট্রিক, মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে চতুর্থ স্থানে শেষ করলেন মানু ভাকের


Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...