Friday, April 3, 2026

গান পয়েন্টে ব্যাঙ্ককর্মী! ১০ লক্ষ টাকা লুঠের অভিযোগ

Date:

Share post:

ফাঁকা রাস্তায় দিনে দুপুরে ব্যাঙ্ককর্মীর থেকে লক্ষাধিক টাকা লুঠের অভিযোগ উত্তর চব্বিশ পরগণার দেগঙ্গা থানা এলাকায়। লুঠ আটকাতে গেলে দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখায় বলেও দাবি ওই ব্যাঙ্ককর্মীর। দেগঙ্গা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। তবে এখনও পর্যন্ত কেউ এই ঘটনায় গ্রেফতার হয়নি।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কনজিউমার্স সার্ভিস পয়েন্টের এক কর্মী টাকা নিয়ে শনিবার দুপুরে টাকা নিয়ে যাচ্ছিলেন দেগঙ্গার গোঁসাইপুর এলাকা দিয়ে। তাঁর দাবি গোঁসাইপুর বাজার এলাকাতেই তাঁকে অনুসরণ করা শুরু করে দুষ্কৃতীরা। এরপর ফাঁকা জায়গা দেখেই তাঁর বাইক থামায়। গান পয়েন্টে রেখে তাঁর থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা।

শেষ পর্যন্ত টাকা উদ্ধারে এগোলেও তাঁকে বন্দুক দেখিয়ে থামিয়ে দেয় দুষ্কৃতীরা। প্রায় দশ লক্ষ টাকা লুঠ করে দুষ্কৃতীরা, দাবি ওই ব্যক্তির। পুলিশ ওই ব্যাঙ্ককর্মীকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তবে পুলিশি জেরায় এক লক্ষ টাকার হিসাব দিতে পারলেও বাকি টাকার সন্ধানে তদন্ত চালাচ্ছে পুলিশ।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...