Wednesday, April 1, 2026

দুর্যোগ মোকাবিলায় সতর্ক নবান্ন, দুপুরেই জরুরি বৈঠক মুখ্যসচিবের

Date:

Share post:

গভীর নিম্নচাপে জেরে বৃষ্টি বাড়ছে বাংলায়। জলমগ্ন একাধিক জেলা। পরিস্থিতি মোকাবেলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। সব জেলাশাসকদের পর্যাপ্ত ত্রাণ মজুদ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এবার দুর্যোগ মোকাবিলায় নবান্নে (Nabanna)বিশেষ বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্যসচিব। শনিবার দুপুর দুটোয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, সব জেলার জেলাশাসক, কলকাতার পুলিশ কমিশনার সহ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করবেন বিপি গোপালিকা (BP Gopalika)।

একনাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন বাংলা। দুর্যোগ মোকাবিলায় হাই অ্যালার্ট নবান্ন (Nabanna)। পুরসভা কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। জেলায় জেলায় পর্যাপ্ত ত্রাণসামগ্রী রয়েছে কী না তা খতিয়ে দেখা নির্দেশ দেওয়া হয়েছে মহকুমাশাসকসহ জেলা আধিকারিকদের। জলমগ্ন এলাকা থেকে বাসিন্দাদের দ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেও বলা হয়েছে। দক্ষিণবঙ্গে আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিকেলের পর বৃষ্টি খানিকটা কমলেও নদীর জলস্তর বাড়ার পাশাপাশি ইতিমধ্যেই বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়া শুরু হয়েছে। আর তাতেই বাড়ছে বন্যার আশঙ্কা। শনিবার মাইথন ও পাঞ্চেত জলাধার থেকেই জল ছাড়া শুরু হল। দুই জলাধার থেকে মোট ৪৮ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। দুর্গাপুর ব্যারেজ থেকে ৭০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। গোটা বিষয়টির দিকে নজর রাখছে নবান্ন।


Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...