Saturday, April 4, 2026

মহামেডানের সঙ্গে ১-১ গোলে ড্র DHFC-র

Date:

Share post:

কলকাতা লিগের ম্যাচে এগিয়ে থেকেও মহামেডান স্পোর্টিং-এর সঙ্গে ১-১ গোলে ড্র করল ডায়মন্ড হারবার এফসি। DHFC-র হয়ে একমাত্র গোল জবি জাস্টিনের। শেষ মুহূর্তের ভুলে পেনাল্টিতে গোল হজম! আর তাতেই নিশ্চিত জয় হাতছাড়া ডায়মন্ড হারবারের। অথচ শনিবার নৈহাটি স্টেডিয়ামে মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ৯০ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল DHFC। কিন্তু সংযুক্ত সময়ে বল ক্লিয়ার করতে গিয়ে ডায়মন্ড হারবারের এক ফুটবলারের পা গিয়ে লাগে মহামেডানের এক ফুটবলারের মুখে। সঙ্গে সঙ্গে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। সেই পেনাল্টি থেকে গোল করে ১-১ করে দেন মহামেডানের বামিয়া সামাদ।

এই ম্যাচটা জিতলে, সুপার সিক্সে ওঠার পথে অনেকটাই এগিয়ে যেতে পারত ডায়মন্ড হারবার। তবে ড্র হলেও, ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-র শীর্ষ স্থান ধরে রাখল কিবু ভিকুনার দল। কলকাতা লিগে এখনও ডায়মন্ড হারবার অপরাজিত। অন্যদিকে, গতবারের চ্যাম্পিয়ন মহামেডানের পয়েন্ট ৮ ম্যাচে ১৪। গোটা ম্যাচে মহামেডানের ফুটবলারদের বারবার টেক্কা দিলেন কিবুর ফুটবলাররা। নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে শুরু থেকেই আক্রমণ শানাচ্ছিল ডায়মন্ড হারবার। সাদা-কালো রক্ষণ বারবার কেঁপে গিয়েছে কিবুর দলের আক্রমণের সামনে। এই ম্যাচেও গোল করার অভ্যাস বজায় রাখলেন জবি জাস্টিন। লাল-হলুদের প্রাক্তন স্ট্রাইকার ফুটবলের মূলস্রোত থেকে প্রায় হারিয়ে গিয়েছিলেন। কিন্তু এই মরশুমে কিবুর কোচিংয়ে পুরনো ফর্মের ঝলক দেখাচ্ছেন জবি। ম্যাচের ৩১ মিনিটে দুরন্ত হেডে গোল করে ডায়মন্ড হারবারকে এগিয়ে দিয়েছিলেন জবি-ই। কর্নার থেকে ভাসানো বল শূন্যে অনেকটা লাফিয়ে নিখুঁত হেডে জালে জড়ান জবি।

এক গোলে এগিয়ে যাওয়ার পরেও ডায়মন্ড হারবারের প্রাধান্য বজায় ছিল। সুযোগও তৈরি হয়েছিল বেশ কিছু। কিন্তু গোল আসেনি। তারই খেসারত কিবুর দলকে দিতে হয়, শেষ মুহূর্তের পেনাল্টিতে নিশ্চিত জয় হাতছাড়া করে। এদিকে, গোটা ম্যাচে ছন্নছাড়া খেলেও, শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল মহামেডান ।

আরও পড়ুন- অলিম্পিক্সে কোয়ার্টার ফাইনালে নামার আগে কী বললেন ভারত অধিনায়ক হরমনপ্রীত সিং?


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...